সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//
মাগুরার শ্রীপুর উপজেলার ২নং আমলসার ইউনিয়নের কালিনগর কাঁঠালমোড় এলাকায় এক নির্মান শ্রমিক বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে।
২৬ সেপ্টেম্বর শনিবার কালিনগর ফকিরপাড়া বাবুলের বাড়িতে একই গ্রামের জুয়েল শেখ (২৭)নামের এক নির্মান শ্রমিক কাজ করছিল। কাজ চলাকালিন আনুমানিক বিকাল পাঁচটার সময় হঠাৎ বিদ্যুৎ স্পৃষ্ট হলে তাকে দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দাড়িয়াপুর নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মৃত্যু বরণ করেন।
জুয়েল কালিনগর গ্রামের মরহুম জিন্নাহ শেখের পুত্র।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
২৭ সেপ্টেম্বর রবিবার সকালে তার নামাজে জানাজা শেষে কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।
তার মৃত্যুতে পরিবার,আত্মীয় স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৭/৯/২০২৬ইং