মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

মাগুরার শ্রীপুরে বিয়ের গাড়ি বহরে থাকা মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু

সংবাদদাতা / ৩৬১ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ মাগুরা প্রতিনিধি //

মাগুরার শ্রীপুরে বিয়ের গাড়ির বহরে থাকা মোটরসাইকেলের ধাক্কায় সাদিকুল ইসলাম (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের বদনপুর ইট ভাটার সামনে এ দূর্ঘটনা ঘটে। সে ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার নতুনভূক্ত মালিথিয়া গ্রামের রাশিদুল ইসলামের ছেলে এবং শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির একজন মেধাবী শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সাদিকুল বাইসাইকেল যোগে লাঙ্গলবাঁধ বাজার থেকে টিকারবিলা বাজারের দিকে যাচ্ছিল। বিয়ের গাড়ি বহর অপরদিকে থেকে আসছিল। বিয়ের গাড়ি বহরটি তাকে অতিক্রম করার সময় বহরে থাকা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি মারাত্মক আহত হয়। মোটরসাইকেল চালক মোটরসাইকেলটি ফেলে বহরে থাকা অন্য গাড়িতে পালিয়ে যায়। পরে স্থানীয়রা সাদিকুলকে উদ্ধার করে মাগুরা ২৫০ সদর হাসপাতালে পাঠালে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাদিকুলের মৃত্যুতে পরিবার ও এলাকা শোকের ছায়া নেমে এসেছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া জানান, শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মোটরসাইকেলটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। তবে নিহতের পরিবার কোন অভিযোগ করেনি। ফলে মৃতদেহটি পারিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০৯/৫/২০২৬ই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]