রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত মাগুরার শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দেড় মাস যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ চরমে! খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে সরকার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মাগুরার শ্রীপুরে স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড! অভিভাবকদের ক্ষোভ! RAW Chief in Dhaka: The Suitcase Enigma** *—Professor M. A. Barnik* ঢাকায় RAW প্রধান: স্যুটকেসের রহস্য* *—অধ্যাপক এম. এ. বার্ণিক* মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ

মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সংবাদদাতা / ১০ বার ভিউ
সময়ঃ রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ , শ্রীপুর (মাগুরা) সংবাদ দাতা //

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলা বিএনপির আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৫ আগস্ট শনিবার বাদ আছর শ্রীপুর কেন্দ্রীয় জামে মসজিদে তার রুহের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, জহুরুল হক মিলন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্যা খলিলুর রহমান, শ্রীপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইদ্রিস আলী বিশ্বাস, শ্রীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম শফিক, জেলা ছাত্রদলের সাবেক নেতা টুকু খান এবং শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তর, সাবেক আহ্বায়ক ইমরান হোসেন, সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারন সম্পাদক লিমন খানসহ উপজেলা বি এন পি ও এর সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ।

দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের সুস্থতা ও দীর্ঘায়ু করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১৫/৮/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]