শনিবার, ৩০ মে ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

শিরোনাম
*আপনি গরু না ছাগল?* *—অধ্যাপক এম এ বার্ণিক* Are You a Cow or a Goat?* *— Professor M. A. Barnik* রাজধানির পল্লবীতে ৪৫তম শাহাদাতবার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা ও দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী  মাগুরার শ্রীপুরে মরহুম আঃ হামিদ শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ববি হাজ্জাজের বিতর্কিত মন্তব্যে ঢাবি ফুঁসে ওঠছে* —-অধ্যাপক এম এ বার্ণিক ক্রীড়াঙ্গনে কাজের প্রস্তাব ফেনীর সেই শিক্ষিকাকে। প্রধানমন্ত্রীর নির্দেশে খোঁজ নিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ঈদের জামাতে হাজারো মুসল্লির সঙ্গে নামাজ আদায় করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বাউনিয়াবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা, পুনর্বাসনের আশ্বাস দিলেন আমিনুল হক মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

মাগুরার শ্রীপুরে মরহুম আঃ হামিদ শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সংবাদদাতা / ১২ বার ভিউ
সময়ঃ শনিবার, ৩০ মে ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিদি //

মাগুরা শ্রীপুরের দারিয়াপুর যুব সংঘের আয়োজনে মরহুম আঃ হামিদ শেখ স্মৃতি চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দারিয়াপুর ডিগ্রি কলেজ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দারিয়াপুুর ফুটবল একাদশ চৌগাছী ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশন দূদকের চীফ প্রসিকিউটর ও দারিয়াপুর ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাড.মোঃ তরিকুল ইসলাম।

দারিয়াপুর ইউনিয়ন বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য মোঃ শাহজাহান শেখের সার্বিক সহযোগিতায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মসিহুল আজম, এলজিইডির সাবেক তত্বাবধায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ডাক্তার ওসমান গনি, জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, ইঞ্জিনিয়ার রাশেদ মল্লিক, শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নাসিরুল ইসলাম, এ্যাড. রইচ উদ্দিন, এ্যাড. মনিরুল ইসলাম, কাজী শরিফুল ইসলামসহ অন্যরা।

মোঃসাইফুল্লাহ,মাগুরা।
তাং ৩০/৫/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]