বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
মাগুরা প্রতিনিধি//
মাগুরা শ্রীপুরের আমলসার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সোহেল রানার নামে মিথ্যা অপপ্রচারে বিরুদ্ধে মানববন্ধন, মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী! ২৮ সেপ্টেম্বর সোমবার বিকেলে আমলসার মাধ্যমিক বিদ্যালয় থেকে একটি মিছিল বের হয়ে আমলসার স্ট্যান্ডে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় আমলসার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ আমলসার ইউনিয়নের জনসাধারণ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আমলসার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোসলেম উদ্দিন মণ্ডল, সাবেক সাধারণ সম্পাদক মো. ওমর আলী, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সিরাজ বিশ্বাস, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আকমল শেখ, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আকমল হোসেন, আমলসার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো.জামির হোসেন মোল্যা, আমলসার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ সোহাগ বিশ্বাস।
এ সময় বক্তারা আমলসার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নির্দোষ দাবি করেন। এবং তাঁর বিরুদ্ধে করা মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে ষড়যন্ত্রকারীদের এমন কর্মকান্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়৷
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৯/৯/২০২৬ইং