মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্ব শুরু: ‘খেলাধুলাই পারে জাতিকে এক সুতোয় গাঁথতে’- প্রতিমন্ত্রী আমিনুল হক মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ময়মনসিংহ দক্ষিণ জেলা সাইবার ইউজার দল (বিএনসিইউপি)’র সদস্য সচিব মোঃ মেজবাহুল ইসলাম মেজবা’র পিতা মোঃ হাফিজ উদ্দিন ইন্তেকাল করেন মাগুরায় মধুমতি নদী থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার! মাগুরার মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু! বিএনপি–শরিক সমীকরণ: সামনে কী অপেক্ষা করছে?* *—অধ্যাপক এম এ বার্ণিক* BNP and Its Coalition: What’s Next?* *—Professor M. A. Barnik* মাগুরায় বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর প্রাইভেট কার ছিনতাইয়ের অভিযোগ! *BNP and Its Coalition: What’s Next?—Professor M. A. Barnik শব্দদূষণ রোধে ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের বিশেষ অভিযান

মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা

সংবাদদাতা / ৫২ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি //

মাগুরায় মশিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে।

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের হাট শ্রীকোল গ্রামের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রাজিয়া খাতুন (১২)-কে ধর্ষ’ণের পর নির্মমভাবে হ’ত্যা করার আলোচিত মামলায় প্রধান আসামি হাসান শেখকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন মাগুরা জেলা ও দায়রা জজ আদালত।

ঘটনার বিবরণ: ২০২২ সালের মার্চ মাসে রাজিয়া খাতুন নিখোঁজ হওয়ার পর তার মরদেহ উদ্ধার করা হয়। তদন্তে উঠে আসে, তাকে ধর্ষণের পর নৃ’শংসভাবে হ’ত্যা করা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে প্রধান আসামি হাসান শেখ গ্রেপ্তার হন এবং মামলার তদন্ত শেষে আদালতে তার বিরুদ্ধে একটি অভিযোগপত্র দাখিল করা হয়। অবশেষে সকল সাক্ষ্য-প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনা করে মাগুরা জেলা ও দায়রা জজ আদালত প্রধান আসামি হাসান শেখকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন।

এই রায় দেশের সকল শিশু নির্যাতন ও নারী-শিশুর বিরুদ্ধে জঘন্য অপরাধের বিচার নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছেন পুরো মাগুরাবাসী। তাদের অনেককে থেকে বলতে শোনা যাচ্ছে হয়তো এখন থেকে আমরা আইনের শাসনের মাধ্যমে ন্যায় বিচার পাবো।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২০/৭/২০২৬ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]