মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মাগুরা জেলা পরিষদের ১৫০ টি প্রতিষ্ঠানের মাঝে চেক বিতরণ

সংবাদদাতা / ২১১ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি :

মাগুরা জেলা পরিষদের অর্থায়নে বাস্তবায়নের জন্য বিভিন্ন প্রকল্পের ১৫০টি প্রতিষ্ঠানের মাঝে চেক বিতরণ করা হয়েছে। ৭ এপ্রিল মঙ্গলবার দুপুরে মাগুরা জেলা পরিষদের আয়োজনে এ চেক বিতরণ করা হয়। জেলা পরিষদ মিলনায়তনে এ চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক আলী আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছাঃ হাসিনা মমতাজ, জেলা পরিষদের প্রকৌশলী দেলোয়ার হোসেন, মো আবু তাহের ও উচ্চমান সহকারি জেসমিন বেগমসহ অন্যরা।

আয়োজকরা জানান, মাগুরা জেলার অর্থনৈতিক উন্নয়নের জন্য মাগুরা জেলা পরিষদ কাজ করছে। জেলার বিভিন্ন মসজিদ, মন্দির, সামাজিক প্রতিষ্ঠান ও রাস্তাঘাটের উন্নয়নের জন্য মাগুরা জেলা পরিষদ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় মাগুরা জেলা পরিষদ চলতি অর্থ বছরের জেলার ৪ উপজেলার ১৫০ প্রতিষ্ঠানের মাঝে ১ কোটি ৬৫ লক্ষ টাকার চেক বিতরণ করবে।
অনুষ্ঠানে মাগুরা জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, সমাজসেবক, সুধীজন ও সাংবাদিকসহ বিভিন্ন শেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০৭.০৪.২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]