রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চোর আহত! মোঃ সাইফুল্লাহ মাগুরায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত, আহত- ১ মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও ফল মেলার উদ্বোধন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সুশীল ফোরামের অভিনন্দন রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের জয়, পেলেন ২৫৫ ভোট Women at the Steering of Buses: The Beginning of a Social Revolution* *—Professor M. A. Barnik বাসের স্টিয়ারিংয়ে নারী : একটি সামাজিক বিপ্লবের সূচনা* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা অবৈধ অটোরিকশা চার্জিং পয়েন্টে বিদ্যুৎ ও ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান

মাগুরা জেলা ফুটবল দল জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন

সংবাদদাতা / ১৮৬ বার ভিউ
সময়ঃ রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি //

জাতীয় চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ এর ফাইনাল খেলা ২২ জুন সোমবার বিকেলে ঢাকা কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এ টুর্নামেন্টে মাগুরা জেলা ফুটবল একাদশ মুখোমুখি হয় জামালপুর জেলা ফুটবল দলের। নির্ধারিত খেলা শেষে উভয় দলের ফলাফল গোল শূন্য হয়। পরে ট্রাইব্রেকারে ৪-২ গোলে জামালপুর ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাগুরা জেলা ফুটবল একাদশ । পরে মাগুরা ফুটবল দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি বিতরণ করা হয়। মাগুরা দলের এই অর্জনকে অভিনন্দন জানিয়েছেন মাগুরা ফুটবল ফেডারেশনের সভাপতি শরীফ আজিজুল হাসান মোহন , জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রুবায়েত হোসেন খান, ফুটবল কোচ ইউনুস আলী, নুর ইসলাম,মাগুরা ফুটবল দলের ম্যানেজার জাহিদুল ইসলাম জাহিদুল ইসলাম ও মিজানুর রহমান। এই অর্জনে আরো অভিনন্দন জানিয়েছেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। চ্যাম্পিয়ন হওয়ার এই গৌরব অর্জনে মাগুরা জেলা বাসিসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন স্বাগত জানিয়েছেন।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৩/৬/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]