বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে হুইল চেয়ার বিতরণ করলেন মনোয়ার হোসেন খান

সংবাদদাতা / ২০০ বার ভিউ
সময়ঃ বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ মাগুরা:

মাগুরা সদর হাসপাতালের রুগীদের জন্য হুইল চেয়ার বিতরণ করলেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান।

২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় মাগুরা সদর হাসপাতালের তত্বাবধায়কের কাছে ৪টি হুইল চেয়ার হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,মাগুরা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: মোহসীন উদ্দিন, হাসপাতালের কর্মকর্তা কর্মচারীসহ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ।

মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান বলেন, দীর্ঘ দিন ধরে মাগুরা সদর হাসপাতালে বিভিন্ন সংকট রয়েছে যার ফলে মাগুরার মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সবসময় চেষ্টা করে যাচ্ছি জনগণের কল্যাণে কাজ করার জন্য। তারই ধারাবাহিকতায় আজ মাগুরা সদর হাসপাতালে গুরুতর রোগীদের চলাচলের জন্য হুইল চেয়ার বিতরণ করছি। আসুন আমরা সবাই দলবল মত নির্বিশেষে সুন্দর বাংলাদেশ গড়তে জনকল্যাণমুখী কাজ করি।

হাসপাতালের তত্বাবধায়ক মোঃ মোহসীন উদ্দিন বলেন,আমরা বিভিন্ন কারণে হাসপাতালের সংকট গুলো সমাধান করতে পারছি না। আমাদের হাসপাতালে হুইল চেয়ারের অভাব ছিল জনাব মনোয়ার হোসেন খান আমাদের হুইল চেয়ার দেওয়াতে আমরা ও রোগীরা অনেক খুশি। আমরা চাই রাজনৈতিক নেতাকর্মীরা এরকম সাহায্যের হাত বাড়িয়ে দিক মানুষের কল্যাণে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তারিখ: ২৫-০৯-২০২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]