মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

মানিকগঞ্জ দৌলতপুরের প্রবীণ শিক্ষা অফিসার সুলতান উদ্দিন আহমেদের মৃত্যুতে জামায়াতে ইসলামীর শোক

সংবাদদাতা / ৯১ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ বসুন্ধরা থানার কর্মপরিষদ সদস্য ও আগানগর পশ্চিম ইউনিয়নের আমীর আব্দুল্লাহ মাসুদ এর বাবা সুলতান উদ্দিন আহমেদ, প্রাক্তন থানা শিক্ষা অফিসার, দৌলতপুর, মানিকগঞ্জ, গত ২৪ মার্চ ২০২৫ ইং তারিখে ভোর ৬টায় ২০ মিনিটের দিকে বার্ধক্যজনিত কারণে নিজ গ্রামের বাড়ি দৌলতপুরে ইন্তেকাল করিয়াছেন,ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। পড়ে মরহুমের জানাজার নামাজ তার গ্রামের বাড়ি দৌলতপুরে বাদ জোহর দুপুর ২ টায় অনুষ্ঠিত হয়।
জানাযার নামাজ শেষে তার নিজ হাতে গড়া দৌলতপুর সদর কবরস্থানে মরহুমের দাফন কার্য সম্পন্ন হয়।
মৃত্যুকালে তিনি তার সহধর্মিনীসহ ৫ কন্যা ও ২ পুত্রসহ অসংখ্য আত্নীয়স্বজন ও গুনগ্রাহী রেখে যান।

প্রবীণ এই সাবেক শিক্ষা অফিসারের মৃত্যুতে ঢাকা জেলা জামায়াতের পক্ষ থেকে শোক প্রকাশ করে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে। শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা জেলার নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন তার মৃত্যুতে মানিকগঞ্জের দৌলতপুর বাসী একজন প্রবীণ শিক্ষানুরাগীকে হারালো, জাতি হারালো একজন প্রবীণ শিক্ষাবিদকে।
ঢাকা জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান জীম মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]