মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মৌলভীবাজার জেলা সাইবার ইউজার দলের মতবিনিময় ও পরিচিতি সভা

সংবাদদাতা / ১২৬ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধিঃ

দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল’ মৌলভীবাজার জেলা শাখার সদ্য ঘোষিত কমিটি কর্তৃক গতকাল স্থানীয় একটি রেস্টুরেন্টে মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

নব গঠিত কমিটির সভাপতি সামুয়েল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়ছল আহমেদের সঞ্চালনায় উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌর বিএনপি’র সভাপতি অলিউর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন, সংগঠনের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

যেহেতু সংগঠনটির মূল স্লোগান ‘সাইবারে আমরা, রাজপথেও আমরা’, তাই উক্ত মতবিনিময় সভায় বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত প্রার্থীদের পক্ষে সাইবারে ব্যাপকভাবে প্রচারণা এবং রাজপথে প্রার্থীদের পক্ষে ভোটারদের ঘরে ঘরে বিএনপি’র ৩১ দফার বার্তা নিয়ে যাওয়ার ব্যাপারে সকলকে আহবান জানান এবং বিএনপি’র বিজয় সুনিশ্চিত করতে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এস. আলম রাজীবের নির্দেশনায় প্রতিটি আসনে দলীয় প্রার্থীর জন্য ‘বিএনসিইউপি নির্বাচনী প্রচারণা উপ-কমিটি’ গঠনপূর্বক বিশেষ টীম গঠন করে মূল দলের নির্দেশনায় সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]