শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

শিরোনাম
আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম Macca Defence Pact: A Severe Setback to India’s Strategic Calculations* *— Professor MA Barnik *মক্কা প্রতিরক্ষা চুক্তি : ভারতের স্ট্র্যাটেজিক হিসাব-নিকাশে বড় ধরনের ধাক্কা— অধ্যাপক এম এ বার্ণিক মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

রাজধানীর বাড্ডা আফতাব নগর আবাসিক এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযান।

সংবাদদাতা / ২০০ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

রাজধানীর বাড্ডা আফতাব নগর এলাকায় নকশা বহির্ভূত দুটি ভবনে রাজউক উচ্ছেদ অভিযান চালিয়েছে। অভিযান টি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম

৭ ফেব্রুয়ারী ২৪ ইং বুধবার সকাল থেকে আফতাব নগর উচ্ছেদ অভিযান শুরু হয়। চলে বিরতিহিন ভাবে শেষ হয় বিকাল ৪ টায় ।অভিযান চলাকালীন দুটি ভবনের নকশা বহির্ভূত সেটব্যাক ও ভয়েড দখল করে ইমারতের নির্মাণ কাজ করায় তা উচ্ছেদসহ কাজ বন্ধ করে দেওয়া হয়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন , রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক জোন-৪/২) বাড্ডা আফতাব নগর এলাকায় নকশা বহির্ভূত দুটি বহুতল ভবনের আংশিক ভেঙ্গে দেওয়া ও ভবনের মালিককে সতর্ক করে দেওয়া হয়। এবং তারা পরবর্তীতে নকশা বহির্ভূত ভবন নির্মাণ না করে।
একই সাথে তারা যেন পরবর্তীতে রাজউকের অনুমোদন ব্যতিত ইমারত নির্মাণ না করে সে বিষয়ে মালিক পক্ষ থেকে নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা নেওয়া হয় ।

তিনি বলেন ঢাকাকে বসবাস যোগ্য করার জন্য আমাদের এই অভিযান চালানো হচ্ছে। এই অভিযানে নগরের অন্য ইমারত মালিকগণ কে নিয়মবহির্ভূত ইমারত নির্মানের ক্ষেত্রে সতর্কতা হিসাবে কাজ করবে।

রাজউকের জোন ৪/২ এর দায়িত্ব প্রাপ্ত অথরাইজড অফিসার হাসানুজ্জামান বলেন, বাড্ডা আফতাব নগর এলাকায় আজ দুটি ভবনে উচ্ছেদ অভিযান করা হলো । এই ভবন মালিকরা রাজউক থেকে নকশা নিয়ে নকশা বহির্ভূত ভবন নির্মাণ করেছে। তাদেরকে প্রাথমিক ভাবে তাদের কয়েকবার সতর্ক করলেও তার রাজউকের নকশা না মেনে এই ইমারত নির্মান করছেন ।
নকশা বহির্ভূত ইমারত আর তুলতে যেনো না পারে তার জন্য রাজউকের এই মোবাইল কোড পরিচালনা করছে ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইমাারত পরিদর্শক
বাদল সাহেব ও  রাজউকের সংশ্লিষ্ট  কর্মকর্তা কর্মচারীগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]