রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

শিরোনাম
রাজশাহীতে গভীর রাতে মাদক কারবারি ও সাংবাদিকের বৈঠক, ভিডিও ভাইরাল মাত্র ৬ হাজার টাকার বকেয়া নিয়ে ভাড়াটিয়ার ফ্ল্যাটে তালা, থানায় অভিযোগ ও আইনি নোটিশ মাগুরায় খামারপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মাগুরায় শ্রীমতি ইন্দিরা গান্ধী মা ও শিশু রেডক্রিসেন্ট হাসপাতালে রি-এজেন্ট প্রদান অবৈধ সম্পত্তি দখলের চেষ্টা, সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর সশস্ত্র হামলার অভিযোগ ভেদরগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগ ফাঁকা রেখে চিকিৎসকদের মিটিং, রোগীদের দুর্ভোগ একটি হাস্যরসাত্মক পারিবারিক গল্প* *— অধ্যাপক এম এ বার্ণিক* গাবতলীতে সড়ক সংস্কারে ট্রাফিক পুলিশ মাগুরা জেলা পুলিশের তরিৎ অভিযানে নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু–

রাজশাহীতে গভীর রাতে মাদক কারবারি ও সাংবাদিকের বৈঠক, ভিডিও ভাইরাল

সংবাদদাতা / ১০ বার ভিউ
সময়ঃ রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :-

রাজশাহী নগরীতে গভীর রাতে মাদক-সংশ্লিষ্ট ব্যক্তিদের একটি বৈঠকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনায় এসেছে ওয়ারেন্টভুক্ত ও মাদক মামলার আসামি ও আওয়ামী লীগের রাজশাহী জেলা যুবলীগের তথ্য ও প্রচারণা বিষয়ক সম্পাদক কথিত সাংবাদিক আলমগীর কবির তোতার প্রকাশ্যে চলাফেরার বিষয়টি। ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও নজরদারি নিয়েও জনমনে নানা প্রশ্ন উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ জুলাই রাত প্রায় ৯টার পরে নগরীর অলকার মোড়ে অবস্থিত মাস্টার শেফ রেস্টুরেন্টে গোদাগাড়ী উপজেলার বাসিন্দা ও একাধিক মাদক মামলার আসামি আব্দুর রহিম টিপু, জসিম, ব্যবসায়ী মোশারফ হোসেন ও যুবলীগ নেতা তোতাকে একসঙ্গে দেখা যায়। অভিযোগ রয়েছে, সেখানে তাদের মধ্যে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় গোপনে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে টিপু, তোতা ও জসিমকে দেখা যাচ্ছে।
স্থানীয়দের দাবি, যুবলীগ নেতা তোতা টিপুর ব্যবসায়িক অংশীদার এবং পরামর্শদাতা হিসেবে পরিচিত। তবে গভীর রাতে অনুষ্ঠিত ওই বৈঠকের উদ্দেশ্য, কী বিষয়ে আলোচনা হয়েছে কিংবা সেখানে আর কারা উপস্থিত ছিলেন- এসব বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে ঘটনাটি ঘিরে নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রহিম টিপুর বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তিনি পলাতক। ২০১৭ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত রাজশাহীর শীর্ষ ১৫ তালিকাভুক্ত মাদক কারবারির তালিকায় তাঁর নাম ছিল। এছাড়া সর্বশেষ গত ৭ মে ৪ কেজি ৩০০ গ্রাম হেরোইন উদ্ধারের একটি মামলাতেও তাঁকে আসামি করা হয়েছে। তাঁর দুই ভাই মেহেদী হাসান ও সোহেল রানার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, গত প্রায় ১৭ বছরে যুবলীগ নেতা সাংবাদিক আলমগীর কবির তোতা আওয়ামী লীগের রাজনৈতিক পরিচয়ে মাদক কারবারিদের পরামর্শ ও আশ্রয় দিয়ে কামিয়েছেন কোটি কোটি টাকা। পুলিশ ও এমপি ওমর ফারুক চৌধুরীর রাজনৈতিক পরামর্শক ছিলেন তোতা।এসময় তিনি বিএনপি জামায়াতের জম হিসেবে পরিচিত লাভ করেন।তোতা পড়াশোনায় ৫ম শ্রেণী পাশ হলেও সাংবাদিকতা করেছেন ১৭ বছর ।

এলাকাবাসীর প্রশ্ন, একাধিক মামলার আসামি ও পলাতক ব্যক্তিরা যদি প্রকাশ্যে চলাফেরা করতে পারেন, তাহলে তাদের গ্রেপ্তারে বাধা কোথায়? তারা ভাইরাল ভিডিওটির তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘‘টিপু ও জসিমের নামে একাধিক মামলা রয়েছে। শুধু তাদের নয়, তালিকাভুক্ত সব মাদক ব্যবসায়ীকেই আমরা খুঁজছি। তাদের অবস্থান শনাক্ত করা গেলে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’’
তবে ভাইরাল ভিডিও ও সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]