বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

শিরোনাম
রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা এস. আলম ইসরাৎ পুনরায় বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক সভাপতি মনোনীত ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত এসএসসিতে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল হাই স্কুলের গৌরবময় সাফল্য পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য মাগুরার শ্রীপুরে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভিলেজ ডিফেন্স পার্টি গঠন ও উদ্বোধন মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি অনুষ্ঠিত নবীনগরে ইসলামী ছাত্রসেনার নতুন কমিটির অভিষেক, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র‍্যালি খেলাধুলায় মাদকমুক্ত সমাজ, তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই: আমিনুল হক’ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু!

রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা

সংবাদদাতা / ১৬ বার ভিউ
সময়ঃ বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ , মাগুরা প্রতিনিধি//

মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ২ টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার ১০ আগস্ট জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় কর্তৃক মহম্মদপুর উপজেলার বিনোদপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত পরিচালিত অভিযানে ফার্মেসি, মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।

এসময় বিনোদপুর বাজারে মেসার্স লিবার্টি মেডিকেল হল নামক ফার্মেসিতে অভিযানে বিভিন্ন অসংগতি পরিলক্ষিত হয়। প্রতিষ্ঠানটিতে তাপ সংবেদনশীল ঔষধ (বিভিন্ন ভ্যাকসিন, ইনসুলিন ইত্যাদি) ফ্রিজে ২-৮ ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণের বাধ্যবাধকতা থাকলেও তা যথাযথভাবে মানা হয়নি। এছাড়া অননুমোদিত বিদেশি ঔষধ বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক রাজন চক্রবর্তীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় সতর্কতামূলক ৫,০০০/- টাকা জরিমানা করা হয়। এছাড়া মেসার্স খাজুরা স্টোরকে পুর্বে সতর্ক করা সত্ত্বেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ ও নিম্নমানের অননুমোদিত পণ্য বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক সনত কুমার সাহাকে ৩৮ ধারায় ৫,০০০/- টাকা জরিমানা করা হয়। এসময় নিম্নমানের অননুমোদিত পণ্য জনসম্মুখে নষ্ট করা হয়।

পরবর্তীতে অন্যান্য প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয় এবং সবাইকে ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়। অভিযানে ০২টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে মোট ১০,০০০/- টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন মো: আলমগীর হোসেন, কৃষি বিপণন অফিস, মাগুরা ও মাগুরা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে মত প্রকাশ করেছেন সহকারী পরিচালক সজল আহমেদ।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১০/৮/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]