বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
রূপনগর থানা যুবদলের সদস্য সচিব মো. হাদিউল ইসলাম রাজিবের মা বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে রূপনগর থানা বিএনপি। সংগঠনের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
এক শোকবার্তায় রূপনগর থানা বিএনপির নেতৃবৃন্দ বলেন, মায়ের মৃত্যুতে মো. হাদিউল ইসলাম রাজিব ও তাঁর পরিবারের সদস্যদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন মরহুমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন। আমিন।
আজ বাদ জোহর রাজধানীর মিরপুরের সেকশন-৭, ১১ নম্বর বাসস্ট্যান্ড সংলগ্ন জামিয়া আরাবিয়া মোহাম্মদীয়া মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
জানাজায় রূপনগর থানা বিএনপির সকল নেতাকর্মী, ৬ ও ৭ নম্বর (আঞ্চলিক) এবং ৯২ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীসহ রূপনগর থানা ও বিভিন্ন ওয়ার্ডের অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।