মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

শরণখোলায় বিএনপির স্মরণীয় মিছিল ও পথসভা: ধানের শীষের পক্ষে জোড়ালো সমর্থন

সংবাদদাতা / ১৬৭ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

আবু রায়হান,

স্টাফ রিপোর্টার-

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বাগেরহাটের শরণখোলায় উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে ধানের শীষের পক্ষে একটি স্মরণীয় নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। এই মিছিল ও পথসভা এলাকায় সমর্থন জোরদারের লক্ষ্যে আয়োজন করা হয়।

বিকাল ৪টায় পাঁচ রাস্তার মোড় থেকে শুরু হওয়া মিছিলটি হাজার হাজার নেতা-কর্মীর অংশগ্রহণে রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার পাঁচ রাস্তার মোড় আল আরাফা ইসলামী ব্যাংকের সামনে শেষ হয়। পরে একই স্থানে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী সোমনাথ দে। এছাড়া শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাবেক সভাপতি খান মতিয়ারের রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোল্লা ইসাহাক আলী, যুবদলের আহ্বায়ক মোল্লা ইব্রাহিম, ছাত্রদল নেতা শামীম শিকদার বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন।

পথসভায় প্রধান অতিথি সোমনাথ দে বলেন, “আপনারা আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত হয়ে আমাকে যে ভালোবাসা ও সম্মান দিয়েছেন, আমি সেটাকে মনে রাখছি। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা যদি ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে সংসদ সদস্য নির্বাচিত করেন, তাহলে আমি আপনাদের আশা-আকাঙ্ক্ষা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো—ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]