মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

শিরোনাম
In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik সুপ্রিয় আবদুল হাইকে হারালাম—অধ্যাপক এম এ বার্ণিক নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের বিজয়ে সুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টেক হোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টেক হোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় জামায়াতের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত Without Classrooms, Education Remains Incomplete* *—-Professor M A Barnik শ্রেণিকক্ষের দরজা বন্ধ করে দিয়ে প্রকৃত মানুষ তৈরি অসম্ভব* *—–অধ্যাপক এম এ বার্ণিক*

শহিদ জিয়ার জন্মবার্ষিকীতে খুবি এনটিএ ও ইউট্যাবের দোয়া

সংবাদদাতা / ১৪৮ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

খুবি প্রতিনিধি:

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আজ ১৯ জানুয়ারি (সোমবার) বাদ যোহর আমির হোসেন মোল্লা কওমী মাদ্রাসা প্রাঙ্গণে ন্যাশনালিস্ট টিচার্স অ্যাসোসিয়েশন (এনটিএ) এবং ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) খুলনা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়া মাদ্রাসার এতিমখানায় দুপুরের খাবার পরিবেশন করা হয়।

এ সকল অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, এনটিএ’র সাধারণ সম্পাদক ও ইউট্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, এনটিএ’র যুগ্ম সম্পাদক ও ইউট্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর শরিফ মোহাম্মদ খান, এনটিএ’র সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান, এনটিএ’র দপ্তর সম্পাদক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীনসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]