শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত যুবদল নেতা ফয়েজ মোল্লার, ঢামেকে খোঁজ নিলেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন এমপি বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জনগণের  সাথে মিশে গিয়ে রাজনীতি করেছে, জনগণকে নিয়ে কৃষি, শিল্পী, উন্নয়নে বিপ্লব করে আধুনিক বাংলাদেশ গড়ে তোলেন

সংবাদদাতা / ১১৬ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

আল হাসান মোবারক
আলো: বিশেষ প্রতিনিধিঃ

রাজধানীর পল্লবীতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে পল্লবী থানা জাতীয়তাবাদী দল (ঢাঃমঃউ) বিএনপি। এতে প্রধান অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন সাবেক বাংলাদেশ জাতীয়  দলের অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক  আমিনুল হক।
এসময় প্রধান অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন সাবেক বাংলাদেশ জাতীয় ফুটবল  দলের অধিনায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়কে সম্পাদক  জনাব আমিনুল হক।

গত ৩০ ডিসেম্বরে ২০২৪ ইং রাত ১০.৩০ মিনিটে রাজধানীর পল্লবী ৭ নং সেকশনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে রাজধানীর পল্লবী থানা জাতীয়তাবাদী দল (ঢাঃমঃউ) বিএনপি।
গত জুলাই – ৫ আগষ্টে  আন্দোলনের রক্তদিয়ে যে, দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। এ-ই স্বাধীনতা  দেশের মানুষ তাঁর সুফল ভোগ করতে পারে নাই।
তার কারণ গত ১৭ বছরের ফেসিস্ট  আওয়ামী সরকারের সিন্ডিকেটারা এখনো কাজ করছে। তার প্রতিনিয়ত ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে চলেছে।
তিনি আরও বলেন  আজ দ্রব্য মূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে,  নাভিশ্বাস উঠে গেছে।
বিএনপি এই পরিস্থিতি থেকে দেশের জনগন কে নিয়ে উত্তরণে জন্য কাজ করছে। বিএনপি জনগণের দল জনগন কে নিয়েই সকল উন্নয়ন এবং শৃঙ্খলা বজায় রাখার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধা।
আজ একটি ইসলামী  দলের নেতা বলছেন তারা দেশে আর চাঁদাবাজ দেখতে চান না। তাদের উদ্দেশ্য করে বলছি বাংলাদেশে চাঁদাবাজ সন্ত্রাস নির্মূলে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশনেতা তারেক রহমান নির্দেশে আমরাই সবচেয়ে বেশি কাজ করছি।

এসময় তিনি আরও গত ৫ আগস্টের পর এ সংখ্যা জিরো টলারেন্সে পৌঁছিয়েছে। আপনারা যদি প্রমাণ দিতে পারে আমাদের কোন নেতা কর্মী চাঁদাবাজ বা সন্ত্রাসের সাথে জড়িত তাহলে আমি আইনগত ব্যবস্থা পাশাপাশি সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব। কিছু কিছু ব্যক্তি প্রতিষ্ঠান ঘটনার সত্য উদঘাটন না করেই।  উদ্দেশ্যপ্রণীত ভাবে কোন ঘটনা ঘটলেই “বিএনপি” ও তার অংঙ্গ সংগঠনের উপর দোষারোপ করে।
বিএনপি আওয়ামী লীগের মত না বিএনপি এদেশের সাধারণত মানুষের কথা চিন্তা করে রাজনীতি করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান  এদেশে সাধারণত মানুষের সাথে মিশে গিয়ে  রাজনীতি করেছে। দেশের মানুষকে  সাথে নিয়ে তিনি দেশে কৃষি ক্ষেত্রে কৃষি বিপ্লব শিল্পী বিপ্লব, উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গড়ে তোলেন তিনি চার বছর এই দেশ পরিচালনা করে ছিলেন তার ফল স্বরুপ আজকের বাংলাদেশ।
আপনার দেখেছেন  আওয়ামী লীগের শুধু উন্নয়ন আর উন্নয়ন করেছে তা দেশের নয় তা  তাঁদের নিজেদরে উন্নয়ন করেছ।
উক্ত অনুষ্ঠানটি সংক্ষিপ্ত সভায় সভাপতিত্বে করেন পল্লবী থানা বিএনপির  সভাপতি মোঃ কামাল হোসেন, সার্বিক পরিচালনা ছিলেন আতিকুল ইসলাম আতিক
এছাড়াও অতিথি হিসেবে ছিলেন মাহবুব আলম মন্টু যুগ্ন- আহবায়ক (ঢাঃমঃউঃ), পল্লবী থান বিএনপির  সাবেক সভাপতি ২ নং ওয়ার্ড কমিশনার  (ডিএনসিসি) মোঃ সাজ্জাদ হোসেন মোল্লা ৬ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ ফরহাদ হোসেন সাধারণ সম্পাদক তপন সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল, যুবদলের সবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম  নাজু
পল্লবী থানা যুবদলের সভাপতি মোঃ নরু সালাম এছাড়াও উপস্থিত ছিলেন পল্লবী থানার বিএনপি’র অংঙ্গ সংগঠনে নেতা কর্মী বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]