মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করলো জাতীয় ভোক্তা অধিকার! মাগুরায় দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত ব্রিটিশ আমলের আইন বাতিল করে আল্লাহর বিধানভিত্তিক বিচারব্যবস্থা প্রতিষ্ঠার দাবি গণঅধিকার পার্টি (পিআরপি)’র The Oxford Dialogue: Reimagining Bangladesh’s Future After July Revolution* *— Professor M A Barnik অক্সফোর্ডের প্রজ্ঞামঞ্চে জুলাই বিপ্লবের পর বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণের ভাবনা* *—অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত শিবির নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলায় ‘প্রেমের সম্পর্ক’ দেখিয়ে বহিষ্কার — প্রতিবাদে সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ ছাত্রদলের বিক্ষোভ যুব খাতে ইতিবাচক পরিবর্তন ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বদ্ধপরিকর: ক্রীড়া প্রতিমন্ত্রী

শিবির নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলায় ‘প্রেমের সম্পর্ক’ দেখিয়ে বহিষ্কার — প্রতিবাদে সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ ছাত্রদলের বিক্ষোভ

সংবাদদাতা / ২২ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাতের অভিযোগে গ্রেপ্তার হওয়া ছাত্রশিবির নেতা জিসান মিয়া প্রধানকে ‘প্রেমের সম্পর্ক’ বলে চিহ্নিত করে সংগঠন থেকে বহিষ্কারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ ছাত্রদল।

রবিবার (১৪ জুন ২০২৬) কলেজ ক্যাম্পাসে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে সাধারণ শিক্ষার্থীসহ কলেজ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাতের মতো গুরুতর অপরাধের অভিযোগ এনে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এমন সংবেদনশীল ঘটনায় অভিযুক্তের পক্ষে ‘প্রেমের সম্পর্ক’ শব্দ ব্যবহার করে দায় এড়ানোর চেষ্টা অত্যন্ত নিন্দনীয় এবং ভুক্তভোগীর প্রতি অবমাননাকর। বক্তারা আরও বলেন, ভুক্তভোগী নারীর ন্যায়বিচার নিশ্চিত করতে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক আলাউদ্দীন ফরাজি, ছাত্রনেতা আবিদ হাসান সোয়েব, মো. রেদোয়ান, মো. ইমন, দিহান ও শওনসহ কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক সাধারণ শিক্ষার্থী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]