মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

সড়ক দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের এমডিপিএস শিক্ষার্থীর মৃত্যু

সংবাদদাতা / ১৩৩ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

খুলনা বিশ্ববিদ্যালয়ের মাস্টার অব ডেভেলপমেন্ট অ্যান্ড পলিসি স্টাডিজ (এমডিপিএস) প্রোগ্রামের এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার সাতক্ষীরা জেলার তালা উপজেলার মাগুরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম মো. আব্দুল করিম। তিনি এমডিপিএস ২৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার শিক্ষার্থী নম্বর ছিল এমডিপিএস-২৫১৫১৮।

পারিবারিক সূত্রে জানা গেছে, পাওনা টাকা পরিশোধ করতে নিজ গ্রামে যাচ্ছিলেন আব্দুল করিম। পথিমধ্যে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে এবং পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. নাজমুস সাদাত বলেন, “আমরা আমাদের শিক্ষার্থী আব্দুল করিমের অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত। খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার তাঁর আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।”

তার সহপাঠীরাও আবেগঘন শ্রদ্ধা জানিয়ে বলেন, আব্দুল করিম ছিলেন অত্যন্ত ভদ্র, বিনয়ী ও সহযোগিতাপরায়ণ। তাঁর অকাল প্রয়াণে পুরো ব্যাচ শোকাভিভূত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]