সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম
খাদেম নিয়ামুন নাসির আলাপের দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইলেন আসাদুজ্জামান আসাদ তালুকদার সড়ক দুর্ঘটনায় নিহত আর্দশের কটিয়াদীতে নামাজে জানাজা অনুষ্ঠিত, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতি জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে ভেদরগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের ক্ষোভ মাগুরায় নানা আয়োজনে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা তৃণমূলে খেলাধুলার প্রসারে তারেক রহমানের উদ্যোগ প্রশংসনীয়: শহিদুজ্জামান কাকন অ্যাম্বুলেন্সের অপ্রয়োজনীয় সাইরেন: জীবন বাঁচানোর সংকেত, নাকি শব্দদূষণের নীরব সন্ত্রাস? মাগুরার শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান

সড়ক দুর্ঘটনায় নিহত আর্দশের কটিয়াদীতে নামাজে জানাজা অনুষ্ঠিত, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতি

সংবাদদাতা / ৭ বার ভিউ
সময়ঃ সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার লোহাজুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল মতিন জুয়েলের বড় ছেলে মরহুম মনন মাহফুজের নামাজে জানাজা আজ সকাল ১১টায় তাঁর নিজ বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

এর আগে তিনি মুন্সিগঞ্জ জেলায় এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে গত কাল ৪ জুলাই শনিবার ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানাজায় উপস্থিত থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন কটিয়াদি উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন দিলীপ, সুইডেন সরকারের বিশিষ্ট অর্থনীতিবিদ, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক উপদেষ্টা মো. শহীদ উজ্জামান কাকন, আরিফুর ইতিহাস কাঞ্চন, মো. আলমগীর হোসেনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়স্বজন এবং সর্বস্তরের মুসল্লিগণ জানাজায় অংশগ্রহণ করেন।
জানাজা শেষে উপস্থিত নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহর কাছে মরহুম মনন মাহফুজের রুহের মাগফিরাত, সকল গুনাহ মাফ এবং জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য দোয়া করেন।
মরহুমের অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
<span;>এছাড়াও জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কটিয়াদী উপজেলা শাখার সহ-সভাপতি, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়স্বজন এবং সর্বস্তরের মুসল্লিগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]