শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

সাভারে হত্যা মামলার আসামি নুরুজ্জামান গ্রেপ্তার

সংবাদদাতা / ৯১ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার,

সাভার ঢাকা

ঢাকার সাভারে হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি নুরুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সাভার মডেল থানা পুলিশ। শনিবার (৪ জুলাই ) সকালে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নুরুজ্জামান সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুর এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে নুরুজ্জামানের বিরুদ্ধে ভূমি দখল, সরকারি খাল ও জলাশয়ের মাটি অবৈধভাবে বিক্রি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া তার কর্মকাণ্ডে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল বলে অভিযোগ করেন এলাকাবাসী।
পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ ও সাভার মডেল থানার যৌথ একটি দল শনিবার সকালে ভবানীপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নুরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]