শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত যুবদল নেতা ফয়েজ মোল্লার, ঢামেকে খোঁজ নিলেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন এমপি বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik

হলদিয়ায় সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্যকারীদের গ্রেফতারের দাবীতে বিএনপির বিক্ষোভ মিছিল

সংবাদদাতা / ৬৬ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

রাউজান( চট্টগ্রাম) প্রতিনিধি

আওয়ামীলীগের চিহ্নিত সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্যকারী, মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারীদের দ্রুত গ্রেফতারের দাবী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনের মধ্যমে বিএনপি নেতা গোলাম আকবর খোন্দকার এর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার হলদিয়া আমির হাটস্থ দলীয় কার্যালয়ের সামনে ১নং হলদিয়া ইউনিয়ন বিএনপি অঙ্গসংগঠন সমূহের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়।আমির হাটস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ের সামনে সমাবেশ করেন। সভাপতিত্ব করেন  হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম কামাল উদ্দিন। প্রধাণ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোসলেহ উদ্দিন।

প্রধান বক্তা ছিলেন রাউজান পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম ইউসুফ। বক্তব্য রাখেন উত্তর জেলা যুবদলের সহ- সাংগঠনিক সম্পাদক ও হলদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এম  খোরশেদুল আলম জিকু,  বিএনপি নেতা মোহাম্মদ দুলাল, যুবদল নেতা আজিজ উদ্দিন মানিক, শহিদুল ইসলাম চৌধুরী পারভেজ, আলমগীর, হলদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মঈন উদ্দিন বিপুল, যুবদল নেতা জামাল উদ্দীন তালুকদার, ছাত্রদল নেতা ফোরহান ওমর ফারুক। ছাত্রনেতা হুমায়ুন জহির শুভর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা হারুনুর রশিদ বাবুল, আহম্মদ মিয়া মেম্বার,
জহুর আহম্মদ মেম্বার, জয়নাল, মহিউদ্দিন,জাগের হোসেন, ইঞ্জিনিয়ার ইলিয়াছ, ইউসুফ তালুকদার, মন্জুর আলম, মোহাম্মদ শফি, আব্দুল খালেক,  মমতাজ, ওসমান গনি রুবেল, গিয়াস উদ্দীন, জামাল উদ্দিন শান্ত, মোহাম্মদ দিদার, সোলেমান, দৌলত, রুবেল, জয়নাল,বাবর,ওমর ফারুক, লিটন,পারভেজ, মাসুদ, সাজ্জাদ, খোরশেদ,তাজুল,সালাম,মোহাম্মদ আলী, লোকমান,জুয়েল,বক্কর হোসেন, মনির, তানবির, শহিদুল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]