বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
আলো নিউজ ডেক্সঃ
ঢাকা মহানগর উত্তরের তেজগাঁও থানার ২৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের দলীয় পদ, তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের পাওয়ায় এ সিদ্ধান্ত।

গত ১৬ সেপ্টেম্বর ২০২৫ ইং মঙ্গলবার, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের কারণে ঢাকা মহানগর উত্তর বিএনপি, তেজগাঁও থানাধীন ২৬ নং ওয়ার্ড বিএনপির আপনার সাধারণ সম্পাদক পদ আগামী ৩ (তিন) মাসের জন্য নির্দেশ ক্রমে স্থগিত করা হলো। আরও বলা হয় আপনি নিজেকে সংশোধন না করলে আপনাকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হবে।
বিবৃতিটি এ বি এম রাজ্জাক যুগ – আহবায়ক (দফতরের দায়িত্ব প্রাপ্ত) স্বাক্ষরিত ঢাকা মহানগর উত্তর বিএনপি।