মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতির ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সংবাদদাতা / ১২৭ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

গোদাগাড়ী প্রতিনিধি :-

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার অবসর প্রাপ্ত সশস্ত্র বাহিনীর কল্যাণ সমিতির ত্রি বার্ষিক সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার বেলা ২টায় উপজেলা অডিটোরিয়াম রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) দুরুল হোদা, সভার প্রধান অতিথি ছিলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ জাহিদুল ইসলাম, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মফিজুল হক ও ওয়ারেন্ট অফিসার সাইফুদ্দিন। সঞ্চালনা করেন, সার্জেন্ট মোহাম্মদ মোজাফফর আহমেদ।

সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতির সকল সদস্যের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে গোদাগাড়ী উপজেলা শাখার নতুন কমিটির নাম ঘোষণা করা হয়, সভাপতি সার্জেন্ট (অবঃ) মোঃ আসাদুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক ল্যান্ড কর্পোরেল (অবঃ) মোঃ সোহেল রানা, এবং সাংগঠনিক সম্পাদক পদে সার্জেন্ট মোঃ বুলবুল আহমেদ নির্বাচিত হয়েছেন।
সভায় প্রধান অতিথির নিকট সশস্ত্র বাহিনীর (অবঃ) সদস্যদের বিভিন্ন সমস্যা উত্থাপন করা হয়।
সভাপতির বক্তব্যে ওয়ারেন্ট অফিসার (অবঃ) নুরুল হুদা বলেন, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সার্বিক কল্যাণে ২০২৩ সালে এ সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। যার বর্তমান সদস্য সংখ্যা ১২৯ জন। এ সংগঠনটি মানবতার কল্যাণে কাজ করবে।

প্রধান অতিথির বক্তব্যে মেজর শরিফ উদ্দিন বলেন,
সকলের তরে সকলে আমরা, সর্বত্রই আমরা দেশের তরে, মূল মন্ত্র নিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সকল অবসরপ্রাপ্ত সদস্যদেরকে নিয়ে এই কল্যাণ সমিতি গঠন করা হয়েছে।
গোদাগাড়ী ও তানোর উপজেলায় এই সংগঠনটির অবসর প্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যান সমিতির ইতিমধ্যে একটি সংগঠন হিসাবে পারিচিতি লাভ করেছে। সংগঠনের সদস্যদের যেকোন সমস্যা মোকাবেলায় সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা একত্রিত হয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনের চলমান পরিস্থিতির উপর বিশেষ ভাবে দিকনির্দেশনা প্রদান করেন এবং সংগঠনের উন্নয়নের জন্য সকলকে সহযোগিতা করার জন্য পরামর্শ প্রদান করেন এবং সকল সদস্যদেরকে একতাবদ্ধ থাকতে বলে, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আলোচনা সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]