মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীবের মোটর র‍্যালী এবং মুক্তিযোদ্ধা সমাবেশে যোগদান

সংবাদদাতা / ১২১ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

BNCUP News & Publicity Desk: নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগ কর্তৃক সোশ্যাল মিডিয়ায় দেশে অরাজকতা সৃষ্টি ও জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে বিভিন্নধরনের ঘোষণা ও অপপ্রচারপূর্বক দেশব্যাপী যেভাবে গুপ্ত হামলা, ঝটিকা মিছিলসহ নৈরাজ্যে সৃষ্টির বিভিন্ন অপচেষ্টা করা হচ্ছে তার প্রতিবাদে আজ নারায়ণগঞ্জে বিএনপি কেন্দ্রীয় কমিটির গণঅভ্যুত্থানঃ ২০২৪ ডক্যুমেন্টেশন উপকমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল-কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীবের নেতৃত্বে একটি বিশাল মোটরর‍্যালী অনুষ্ঠিত হয়।

র‍্যালীটি শহরের জামতলাস্থ এস. আলম রাজীবের বাসভবন থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদর্শন করে নারায়ণগঞ্জ জেলা কারাগারের সামনে এসে পৌঁছায় এবং সেখান থেকে আজ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ -নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে আয়োজিত ‘বীর মুক্তিযোদ্ধা সমাবেশ’-এ অংশ নিতে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল থেকে আগত প্রধান অতিথি সহ অন্যান্য সম্মানিত অতিথিদেরকে নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষ থেকে এস. আলম রাজীবের নেতৃত্বে স্বাগত জানিয়ে মোটর শোভাযাত্রা সহ অনুষ্ঠানস্থল নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে উপস্থিত হয়ে বীর মুক্তিযোদ্ধা সমাবেশে অংশ নেন।

এ সময় বীর মুক্তিযোদ্ধা সমাবেশে কর্মসূচির সূচনাতেই এস. আলম রাজীবের সহোদর যুবদল নেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল -কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারন সম্পাদক (দেশব্যাপী জেলা/ইউনিট কমিটির সমন্বয়ক) এস. আলম ইসরাৎ একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে স্বাগত বক্তব্য রাখেন এবং বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে বর্তমান প্রজন্মের কাছে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসকে বিকৃত করে যে মনগড়া ইতিহাস পরিবেশন করা হয়েছিল, সেই মিথ্যা ও বানোয়াট ইতিহাসের আড়ালে লুকিয়ে থাকা সঠিক ও সত্য ইতিহাস বর্তমানের ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াসে দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল’ কর্তৃক সংকলিত ৯ মিনিট ২৭ সেকেন্ডের সংক্ষিপ্ত একটি প্রামাণ্যচিত্র উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদেরকে সাক্ষী রেখে পরিবেশন করেন তিনি এটির সর্বপ্রথম প্রদর্শন, যা পর্যায়ক্রমে দেশব্যাপী বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতেই আগামীতে প্রদর্শন করা হবে বলে জানানো হয়। এই ব্যাপারে অনুষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সাহেবের অনুমতিক্রমে তিনক কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের দৃষ্টি আকর্ষণ করে সহযোগিতা কামনা করেন, যাতে দেশব্যাপী বর্তমান প্রজন্মের কাছে স্বাধীনতার ঘোষক, যেড ফোর্সের অধিনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা যুদ্ধে স্মরণীয় অবদানের সঠিক ইতিহাস তুলে ধরা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]