মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম

সংবাদদাতা / ১২২ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

মোাঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি //

মাগুরায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উদ্যোগে এস এস সি / দাখিল ও সমমনা পরীক্ষায় জি পিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান ২৮ আগস্ট শুক্রবার বিকেলে স্থানীয় লতা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা জেলা সভাপতি জুবায়ের হোসাইনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোঃ নূরুল ইসলাম সাদ্দাম।
জেলা সেক্রেটারী মোঃ এনামুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ভিপি মোঃ রিয়াজুল ইসলাম ও কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক ডাক্তার জায়েদ আহমেদ।
এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য এবং যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলহাজ্ব আব্দুল মতিন, সাবেক জেলা আমীর অধ্যাপক এম বি বাকের, ইসলামী ছাত্র শিবিরের মাগুরা জেলার প্রথম সভাপতি মোঃ মাসুদুল আলম, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাহবুবুর রহমানসহ জেলা ও উপজেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সংবর্ধনায় অনুষ্ঠানে জিপিএ -৫ প্রাপ্ত প্রায় ৫ শত শিক্ষার্থী ও অভিভাবকসহ সহস্রাধিক বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

-প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ, বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার প্রধান কারিগর। শুধুমাত্র প্রাতিষ্ঠানিক ফলাফলেই সাফল্য সীমাবদ্ধ রাখলে চলবে না; মেধার সাথে সৎ চরিত্র, নৈতিকতা ও মূল্যবোধের সমন্বয় ঘটিয়ে নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।” তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে সমাজ পরিবর্তনের সূচনা করার আহ্বান জানান।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৮/৮/২০২৮ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]