মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

আনন্দ-উচ্ছ্বাসে সাংবাদিক সংসদ কক্সবাজার’র ঈদ পুনর্মিলনী সম্পন্ন

সংবাদদাতা / ১১০ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

সেলিম উদ্দীন, ঈদগাঁও।

আনন্দ-উচ্ছ্বাসে অনুষ্ঠিত হলো সাংবাদিক সংসদ কক্সবাজার এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। শনিবার (১৪ জুন)। দৃষ্টিনন্দন হোটেল শৈবালে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার নিউজ-সিবিএন এর সম্পাদক ও সিটি কলেজের অধ্যক্ষ আকতার চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, “সাংবাদিকতার মূল ভিত্তি হলো নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতা। বর্তমান সময়ে সাংবাদিকতা একটি রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে, যা প্রযুক্তির বিকাশ, সমাজের পরিবর্তনশীল চাহিদা এবং বৈশ্বিক প্রেক্ষাপটের সঙ্গে জড়িত।
তবে সাংবাদিকতার চ্যালেঞ্জ অনেক বড়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ সত্যকে ধারণ করে মিথ্যার সঙ্গে লড়াই করা।

সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল করিম শহিদ, সহ-সাধারণ সম্পাদক জিকির উল্লাহ জিকু, শাহেদ হোছাইন মুবিন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শামস, আবদুল মালেক সিকদার ও কালের কণ্ঠের (মাল্টিমিডিয়া) কক্সবাজার প্রতিনিধি আরোজ ফারুক।

সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেল বলেন, “মানুষের সেবায় সাংবাদিকদের নিজেকে বিলিয়ে দিতে হবে। সাংবাদিক সংসদের সদস্যদের আরও যোগ্য হিসেবে গড়ে তুলতে শিগগরিই আনা হবে প্রশিক্ষণের আওতায়।”

সদস্যদের কথামালা, গান-আড্ডায় মুখরিত ছিল পুরো অনুষ্ঠান। এতে সাংবাদিক সংসদের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের সদস্য নির্বাচিত হওয়ায় সংগঠনের সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমকে সংবর্ধিত করা হয়।
১৪/৬/২০২৫
সেলিম উদ্দীন, ঈদগাঁও


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]