মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:০১ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

আনোয়ারায় পুকুর ইজারা নেওয়া যুবদল নেতার দখলে নিয়েছে বলে অপবাদ

সংবাদদাতা / ১৭৯ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:০১ অপরাহ্ন

কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি::

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা ৩নং রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া এলাকার রেড ক্রিসেন্ট সোসাইটি হতে পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করার জন্য পুকুরের আশেপাশের জঙ্গল ও গাছের ডাল পরিস্কার করতে গেলে যুবদল নেতা ইদ্রিচের বিরুদ্ধে সরকারী পুকুর দখলে নিয়েছে বলে অপপ্রচার ও ষড়যন্ত্র করেতেছে একটি পক্ষ। সরেজমিনে গিয়ে জানাযায়, পুকুরটি এক যুগের বেশি সময় ধরে ৩বছরের জন্য মেয়াদ করে বিভিন্ন জনের কাছে ইজারা দিয়ে আসছে রেড ক্রিসেন্ট সোসাইটি। তারই ধারাবাহিকতায় গত পহেলা মার্চ ইজারা নেন গহিরা গ্রামের নাছির মোহাম্মদের ছেলে যুবদল নেতা মোহাম্মদ ইদ্রিচ। পুকুরের ইজারা দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষে উপজেলা ইনচার্জ মো: আলমগীর। পুকুর ইজারা নেওয়ার পরে মু: ইদ্রিচ পুকুরে মাছ চাষ করতে গেলে সরকারী পুকুর দখলে নিয়েছে বলে একটি পক্ষ অপপ্রচার ও উপজেলার বিভিন্ন দপ্তরে দরখাস্ত দিয়ে ইদ্রিচকে হয়রানী করতে থাকে।  এ ব্যাপারে রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য সূত্রে জানাযায় দক্ষিণ পরুয়া পাড়া সিইপি (সাবেক ইফাদ) আশ্রয়কেন্দ্র সংলগ্ন পুকুর ও জমি ইজারা প্রদানের জন্য দরখাস্ত আহবান করিলে নুর মোহাম্মদ ৩লক্ষ, মো: ছাবের ৩লক্ষ,  মহিউদ্দিন ৩লক্ষ ১৫হাজার, মু: ইদ্রিচ ৩লক্ষ ২০ হাজার টাকা দর দেন। সর্বোচ্চ দরদাতা হিসেবে মু: ইদ্রিচ ৩লক্ষ ২০হাজার টাকা দিয়ে ৩বছরের জন্য ইজারা নেন। এলাকায় গিয়ে খোঁজখবর নিলে দরপত্র অংশগ্রহণ করা মহিউদ্দিন জানান, আমরা পুকুরটি ইজারা নিতে অংশগ্রহণ করিলে সর্বোচ্চ দরদাতা হিসেবে নিয়ম অনুযায়ী মু: ইদ্রিচ ইজারা পান।  এব্যাপারে ইজারা পাওয়া মু:ইদ্রিচ জানান, নিয়ম অনুযায়ী সর্বোচ্চ দরদাতা হিসেবে আমি পুকুর ও জমি ৩বছরের জন্য ইজারা নিলে একটি পক্ষ আমার বিরুদ্ধে এবং আমার দলের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আমাকে হয়রানি করতেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই উপজেলা প্রশাসনের কাছে। এব্যাপারে রেড ক্রিসেন্ট সোসাইটি উপজেলা ইনচার্জ মো : আলমগীর জানান, সর্বোচ্চ দরদাতা হিসেবে ৩লক্ষ ২০ হাজার টাকা দিয়ে পুকুর ও জমি মো: ইদ্রিচকে ৩বছরের জন্য তিন’শ টাকার স্ট্যাম্পে চুক্তিপত্র করে পুকুরটি ইজারা দেওয়া হয়। এব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) উমা খান কাফি বলেন, পুকুর ও জমিটি আগে থেকেই রেড ক্রিসেন্ট সোসাইটি ইজারা দিতেন বর্তমানে তাদের কার্যক্রম বন্ধ থাকায় দূর্যোগ মন্ত্রণালয়ের অধীনে চলে গেছে। বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]