মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

আলোচিত মাগুরার শিশু আছিয়ার বাড়িতে শোকের মাতম!

সংবাদদাতা / ১৫৯ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ ;

বহুল আলোচিত মাগুরার তৃতীয় শ্রেণীর ছাত্রী আছিয়া খাতুন ধর্ষণ ও হত্যা চেষ্টার পর মৃত্যুর ঘটনায় জেলার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের জারিয়া গ্রামে শুরু হয় শোকের মাতম।

 

বৃহস্পতিবার দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সেখানে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। দীর্ঘ আট দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শিশুটি মৃত্যুবরণ করে । নিহতের পিতা মানসিক প্রতিবন্ধী ফেরদৌস শেখ বাকরুদ্ধ থাকলেও খালা রোকসানা বেগম, ফুপু মমতা বেগমসহ এলাকাবাসী কান্নায় ভেঙে পড়ে। বিভিন্ন এলাকা থেকে শত শত উৎসুক জনতা নিহত আছিয়ার বাড়িতে ভিড় জমায়। এ সময় তারা আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার দাবি করেন। নিহত আছিয়ার লাশ সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে মাগুরায় আনা হচ্ছে। তারাবি নামাজের পর সোনাইকুন্ডি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে সোনাইকুন্ডি গোরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১৩/০৩/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]