মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদী দুর্বৃত্তদের গুলিতে গুলিবিদ্ধ হওয়ায় সুশীল ফোরাম তীব্র নিন্দা ও ক্ষোভ

সংবাদদাতা / ১৮০ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

২৪ গণঅভ্যুত্থানের জুলাই যোদ্ধা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদী রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন—এ ঘটনায় সুশীল ফোরাম গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে।

সুশীল ফোরামের সভাপতি মোঃ জাহিদ (বিশিষ্ট লেখক, কলামিস্ট ও গবেষক) এবং সাধারণ সম্পাদক ডাঃ আল হাসান মোবারক এক যৌথ বিবৃতিতে বলেন—
“একজন নির্বাচনী প্রার্থীকে প্রকাশ্যে লক্ষ্য করে সন্ত্রাসী হামলা চালানো দেশের গণতান্ত্রিক ধারার জন্য এক অশুভ সংকেত। নির্বাচনী মাঠে এমন ন্যক্কারজনক সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছি।”
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন—
“নির্বাচনকে ঘিরে দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা রাষ্ট্রের দায়িত্ব। রাজধানীর মতো গুরুত্বপূর্ণ এলাকায় দিবালোকে গুলিবর্ষণের ঘটনা নিরাপত্তা ব্যবস্থার চরম দুর্বলতাকে প্রকাশ করে। আমরা দ্রুততম সময়ে ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের গ্রেপ্তার, এবং আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাই।”
সুশীল ফোরাম আহত শরীফ ওসমান বিন হাদীর দ্রুত সুস্থতা কামনা করে আরও উল্লেখ করে—
“গণতান্ত্রিক সংস্কৃতি রক্ষা, রাজনৈতিক সহনশীলতা এবং নির্বাচনী পরিবেশ নিরাপদ রাখতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক, দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা নিতে হবে।”
সুশীল ফোরাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]