শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালী-৫ আসনের এমপি মোহাম্মদ ফখরুল ইসলামের সঙ্গে বাংলাদেশ সুশীল ফোরামের শুভেচ্ছা সাক্ষাৎ মহাখালী বাস টার্মিনাল থেকে বাস সরিয়ে পূর্বাচলের অস্থায়ী ডিপোতে নেওয়া শুরু গফরগাঁও ভেঙে নতুন উপজেলা ‘দক্ষিণ গফরগাঁও’ একাদশ নির্বাচনে দায়িত্ব পালনকারী আরও ১০৭ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও সেক্রেটারিয়েট পুনর্গঠন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন সভাপতি দিদার, সম্পাদক বাবর উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত চকরিয়ার খুটাখালীতে ছাগল জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের নৈশভোজের আয়োজন নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৩২ বার ভিউ
সময়ঃ শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা সংবাদদাতা //

ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা, ব্যাংক লুটেরার অভিযোগে অভিযুক্ত এস আলমকে গ্রেফতার ও তার সম্পত্তি ক্রোকের দাবিসহ বিভিন্ন দাবিতে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ জুন) দুপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, মাগুরা শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, মাগুরার উদ্যোগে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম মাগুরা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খায়রুল ইসলাম, গ্রাহক ও আগামী মাগুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোঃ মাসুদুল আলম, ও মোঃ হুজায়ফা ।

বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অর্থপাচারের সঙ্গে জড়িত ছিল। ২০২৪ সালে ব্যাংকটি ওই গোষ্ঠীর প্রভাবমুক্ত হলেও বর্তমানে আবারও বিভিন্ন চক্রান্তের মাধ্যমে তাদের অনুসারীদের ব্যাংকের নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলে তারা দাবি করেন।

তারা আরও বলেন, ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে অবৈধ হস্তক্ষেপ, সুশাসনের ঘাটতি এবং গ্রাহকদের আস্থাহীনতা সৃষ্টি করা হচ্ছে। এসব কর্মকাণ্ড বন্ধ করে ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
মানববন্ধন থেকে বক্তারা কয়েকটি দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে— ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহাল, নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ, ব্যাংকের দৈনন্দিন কার্যক্রমে অবৈধ হস্তক্ষেপ বন্ধ, এস আলমকে গ্রেফতার করে তার সম্পত্তি ক্রোক, বিদেশে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা এবং ব্যাংকের দায়িত্ব সাবেক পরিচালকদের কাছে হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করা।

সমাবেশে বক্তারা বলেন, “ইসলামী ব্যাংক দেশের কোটি গ্রাহকের আমানতের প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানকে কোনো লুটেরা গোষ্ঠীর হাতে তুলে দেওয়া যাবে না। ব্যাংকের স্বার্থ, গ্রাহকদের আস্থা এবং ইসলামী ব্যাংকিং ব্যবস্থা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।”

  • মোঃ সাইফুল্লাহ , মাগুরা।
    তাং ০২/৬/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]