মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

ঈদগাঁওয়ে  দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে বিশাল উঠান বৈঠক

সংবাদদাতা / ১২৭ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

ঈদগাঁওয়ে  দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে বিশাল উঠান বৈঠক

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও আসনের ১১ দলীয় নির্বাচনি ঐক্য তথা জামায়াত মনোনীত প্রার্থী শহিদুল আলম ভিপি বাহাদুরের সমর্থনে ঈদগাঁওয়ে বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

৬ ফেব্রুয়ারি রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নে এ বৈঠকের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট ছলিম উল্লাহ বাহাদুর।

ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সিনিয়র শিক্ষক কারী আহমদ ছৈয়দের সভাপতিত্বে ও সেক্রেটারি আলা উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও ইসলামপুর ইউপি চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন, বিশিষ্ট ব্যাংকার মিজানুর রহমান মিজান, ইসলামপুর ইউনিযন সভাপতি সাহাব উদ্দিন বক্তব্য রাখেন।

এসময় ঈদগাঁও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি বশির আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামপুর ইউনিয়ন সভাপতি হেলাল উদ্দিন, ওয়ার্ড মেম্বার নাসির উদ্দিন কায়সার, মেম্বার সৈয়দ আলম, সাবেক মেম্বার কবির আহমদ, কেন্দ্র পরিচালক আলী আকবর, মাওলানা মিজানুর রহমান সিরাজী সহ বিপুল সংখ্যক জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৭/২/২০২৬ খ্রি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]