মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

ঈদগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে হত্যা, পরোয়ানাভুক্তসহ গ্রেফতার-৮

সংবাদদাতা / ২৮৬ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

সেলিম উদ্দিন,

ঈদগাঁও, কক্সবাজার।

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি, পরোয়ানাভুক্ত, সন্দেহভাজনসহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

৮ মে (শুক্রবার) ভোর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে  ৩ জন এজাহারনামীয়, ৪জন সন্দেহভাজন  এবং ১জন পরোয়ানাভুক্ত আসামি রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন,উপজেলার ইসলামাবাদ আউলিয়াবাদ গ্রামের শামীম হোসেন (১৯), ফরিদুল আলম (৪২),সামিনা আক্তার (৩৭), ইসলামপুর ইউনিয়নের বাঁশকাটা গ্রামেন হাজী মিয়া হোসেনের পুত্র মোস্তাক আহমদ, মাদরাসাপাড়ার আহমুদুর রহমানের পুত্র
শফি আলম (৫৫), উত্তর নাপিতখালীর সুলতান আহমদের পুত্র রমজান আলী (৪২), রিজার্ভপাড়ার আমির হামজার পুত্র নুরুল আজিম (৫৪) ও ইসলামাবাদ ইউনিয়নের ওয়াহেদরপাড়া গ্রামের মমতাজ আহমদের পুত্র পরোয়ানাভুক্ত আসামী নুরুল আবছার(৬০)।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে থানা পুলিশ সর্বদা সজাগ রয়েছে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। আইনের সু-শাসন নিশ্চিতকল্পে ধৃত ৮জন আসমিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
৮/৫/২০২৬ খ্রি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]