মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

ঈদগাঁওয়ে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় যুবদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৬০ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

সেলিম উদ্দিন,

ঈদগাঁও, কক্সবাজার

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কক্সবাজারের ঈদগাঁওয়ে ইফতার ও দোআ মাহফিল করেছে জাতীয়তাবাদী যুবদল।

গতকাল শনিবার (১৪ মার্চ) উপজেলার পোকখালী হাই স্কুল মাঠে দোআ মাহফিল ও ইফতারের আয়োজন করেন পোকখালী ইউনিয়ন যুবদল।

ইউনিয়ন যুবদল সভাপতি আজম খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনজুর আলমের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে জেলা বিএনপির সহ সভাপতি এম মমতাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সেলিম মাহমুদ, উপজেলা যুবদল আহবায়ক কামাল হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, পোকখালী ইউনিয়ন বিএনপি সভাপতি এইচ এম সেলিম উদ্দিন,  সাধারণ সম্পাদক মোঃ ইছমাইল,  সাবেক সভাপতি আকতার উদ্দিন,  যুবনেতা আবু হেনা, মোঃ আলমগীর,  জামাল হোসেনসহ  ইউনিয়ন বিএনপি- যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

ইফতার পূর্বে বেগম জিয়ার পরকালীন মুক্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোআ ও মোনাজাত করা হয়।
১৫/৩/২০২৬ খ্রি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]