মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

উত্তর ফুলছড়ি কেন্দ্রীয় জামে মসজিদ এর পুনঃ নির্মাণের ভিত্তি প্রস্থর স্থাপন

সংবাদদাতা / ২১৫ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

সেলিম উদ্দীন, ঈদগাঁও।

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী উত্তর ফুলছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের কোটি টাকা ব্যয়ে পুনঃ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

১৪ ফেব্রুয়ারী শুক্রবার বাদে জুমা দোয়া- মুনাজাতের মাধ্যমে পুনঃ নির্মান কাজের শুভ উদ্বোধন করেন  আলহাজ্ব আল্লামা মুহাম্মদ হোছাইন।

এসময় নির্মাণ কমিটির পক্ষে সাবেক মেম্বার আকতার আহমদ বলেন, এমন একটি ভাল কাজে আমরা সবসময় আছি। মসজিদ নির্মাণ কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত আমরা সাধ্যমত পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা আশাকরি কাজটি সুন্দরভাবে এগিয়ে যাবে। আমি সবদিক থেকে সর্বাবস্থায় আপনাদের পাশে থাকবো।

ভিত্তি প্রস্থর স্থাপন কালে পরিচালনা কমিটির সভাপতি মাষ্টার বশির আহমদ, সেক্রেটারী হাজী দানু মিয়া, মসজিদের ইমাম মাওলানা আবদুল মাবুদ,

নুরুল ইসলাম হেলালি, প্রফেসর মোঃ এনামুল হক, স্থানীয় ওয়ার্ড মেম্বার নুরুল আজিম সিদ্দিকী, ইন্জিঃ হেলাল উদ্দীন, সাবেক ছাত্রনেতা জাহেদুল ইসলাম নোমান, সাবেক মেম্বার ওয়াশিম আকরাম, খুটাখালী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, ব্যবসায়ী আবুল হাসেম, নাছির উদ্দীন, ছালামত উল্লাহ বাবুল, গিয়াস উদ্দিন, মনছুর আলম, ইমরান খান আনার, মোঃ ওসমান, খুটাখালী প্রবাসী ক্লাব সভাপতি এজিএস সেলিম কায়সার জনি চৌধুরী ও আরিফুল ইসলাম জনি প্রমুখ উপস্থিত ছিলেন।

জুমআর নামাজ শেষে মসজিদ কমিটির সভাপতি মাষ্টার বশির আহমদ তাৎক্ষণিক ১ লক্ষ টাকা অনুদানের ঘোষনা দেন। উল্লেখ্য ১৯৩৭ সালে মসজিদটি স্থানীয়দের সহায়তায় নির্মান করা হয়।

ভিত্তি প্রস্থর স্থাপন শেষে দোয়া ও মুনাজাত করেন  চট্টগ্রাম বাকলিয়া উলূমিয়া ইসলামিয়া এন্ড তাহফিজুল কুরআন মাদরাসার পরিচালক আলহাজ্ব আল্লামা মুহাম্মদ হোছাইন।
১৪/২/২০২৫
সেলিম উদ্দীন, ঈদগাঁও


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]