মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

শিরোনাম
In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik সুপ্রিয় আবদুল হাইকে হারালাম—অধ্যাপক এম এ বার্ণিক নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের বিজয়ে সুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টেক হোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টেক হোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় জামায়াতের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত Without Classrooms, Education Remains Incomplete* *—-Professor M A Barnik শ্রেণিকক্ষের দরজা বন্ধ করে দিয়ে প্রকৃত মানুষ তৈরি অসম্ভব* *—–অধ্যাপক এম এ বার্ণিক*

কবিরহাটে জমজ দুই বোন ধর্ষন ;  সামাজিক পুনর্বাসন, নিরাপত্তা ও আইনী সহায়তা তারেক রহমানের

সংবাদদাতা / ৫১ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালী জেলা কবিরহাট উপজেলার চর গুল্লাখালী গ্রামে সংগঠিত জমজ দুই বোন ধর্ষনের ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে ভিকটিমের পরিবারকে সামাজিক পুনর্বাসন, নিরাপত্তা, আইনী ও চিকিৎসা সহায়তা বিষয়ে সংবাদ সম্মেলন করেছে নিপীড়িত নারী ও শিশু আইন সহায়তা সেল নোয়াখালী।

সোমবার (৭ মার্চ) দুপুরে নোয়াখালী জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে নিপীড়িত নারী ও শিশু আইন সহায়তা সেল নোয়াখালী জেলার সদস্য এ্যাড রবিউল হাসান পলাশের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে তারেক রহমানের পক্ষ থেকে বিষয়গুলো তুলে ধরেন জেলা বিএনপি, আইনজীবী ও ড্যাবের নেতৃবৃন্দ।

জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের এগিয়ে আসা। এ জন্য আমাদের নেতা তারেক রহমান মানবিক বিষয় চিন্তা করে এ পরিবারের পাশে দাঁড়ানো ঘোষণা দেন।

সদস্য সচিব হারুনর রশীদ আজাদ বলেন, আমাদের নেতা তারেক রহমান এমন ঘটনার পূর্বে একটা সেল গঠন করেছে। আমি মনে করি এ ধরনের ঘটনার ক্ষেত্রে দ্রুত সময়ে আইন জটিলতা নিস্পিত্তি করে ন্যায় বিচার নিশ্চিত করা দরকার।

ড্যাবের পক্ষ থেকে নোয়াখালী শাখার সভাপতি ডা.সাইফুল ইসলাম বলেন, আমরা ইতোমধ্যে মানসিক ও শারীরিক সাপোর্ট দেওয়ার জন্য  চিকিৎসা সেবা নিশ্চিত করে যাচ্ছি। এবং সামনে সময়েও এ সেলের মাধ্যমে যে কোন ভিকটিমকে  চিকিৎসা সাপোর্ট  দিব। এ জন্য আমদের ৫ সদস্যের একটি সেল কাজ করেছে।

সংবাদ সম্মেলনে সেলের সদস্য এ্যাড রবিউল হাসান পলাশ বলেন, এই ধরনের ঘটনায় সকল প্রকার আইনি সহতা থেকে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদকে বিরত থাকার আহ্বান জানান। এই ঘটনায় কোন ধরনের আইনী সহতা প্রদান করবে না বাংলাদেশ জাতীয়তাবাদ আইনজীবী ফোরাম। পরে তারেক রহমানের পক্ষ থেকে ড্যাবের সহতায় আর্থিক সহতা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন,  নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনর রশীদ আজাদ, যুগ্ম – আহ্বায়ক এ্যাড এবিএম জাকারিয়া, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিরুল হোসাইন বুলবুল, নোয়াখালী ড্যাবের সভাপতি ডা.সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন তালুকদার প্রমুখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]