শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
রাজধানীর মহাখালীর করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সুশীল ফোরাম গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করছে। আকস্মিক এ অগ্নিকাণ্ডে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হওয়া এবং নিঃস্ব হয়ে পড়ার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত।

সুশীল ফোরামের সভাপতি মোঃ জাহিদ এবং সাধারণ সম্পাদক ডাঃ আল হাসান মোবারক এক যৌথ বিবৃতিতে বলেন—
“করাইল বস্তির এই অগ্নিকাণ্ড মানবিক বিপর্যয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত পুনর্বাসন এবং জরুরি সহায়তার প্রয়োজন। আমরা সরকারের সংশ্লিষ্ট দপ্তর, প্রশাসন, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীদের দ্রুত পদক্ষেপের প্রশংসা জানাই এবং আরও কার্যকর সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানাই।”
নেতৃবৃন্দ আরও বলেন—
“দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধান, ভবিষ্যতে অগ্নিকাণ্ড রোধে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য দীর্ঘমেয়াদি সহায়তা অত্যন্ত জরুরি। সুশীল ফোরাম সবসময় মানবিক সংকটে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।”
ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছে সুশীল ফোরাম।
— সুশীল ফোরাম