মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

কালীগঞ্জে বিএনপির উদ্যোগে পথসভা ও বর্ণাঢ্য বিশাল মিছিল অনুষ্ঠিত

সংবাদদাতা / ১২১ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

মোঃ আলমগীর মোল্লা

গাজীপুরের কালীগঞ্জ পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে পথসভা ও বর্ণাঢ্য বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে কালীগঞ্জ সোনালী ব্যাংক সংলগ্ন খোদেজা শপিং কমপ্লেক্সে কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান এর সভাপতিত্বে পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব খালেকুজ্জামান বাবলু।
গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী (শাওন) এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলেমান আলম, আশরাফী হাবিবুল্লাহ, সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ মৃধা, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি ইনজামুল হক জাকির প্রমূখ।
কালীগঞ্জ খোদেজা শপিং কমপ্লেক্স হতে বর্ণাঢ্য মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

এ সময় অন্যান্যের মাঝে পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শওকত আকবর, সদস্য সচিব রাশেদুল হাসান (রিপন), পৌর যুবদলের সদস্য সচিব ইমরুল (কায়েস), পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য রুহুল আমিন মোল্লা, মোফাজ্জল হোসেন আকন্দ মোমেন, সালাউদ্দিন আহমেদ, পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর মিত্র ভজন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক আলম খান, পৌর মহিলা দলের সভাপতি শাহানাজ আক্তার চামেলী, সাধারণ সম্পাদক নাজমা বেগম, উপজেলা জাসাস আহ্বায়ক কমিটির সদস্য মো. পনির খন্দকার, সদস্য সচিব শাহাদাত হোসেন মিঠু সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]