শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

শিরোনাম
আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম Macca Defence Pact: A Severe Setback to India’s Strategic Calculations* *— Professor MA Barnik *মক্কা প্রতিরক্ষা চুক্তি : ভারতের স্ট্র্যাটেজিক হিসাব-নিকাশে বড় ধরনের ধাক্কা— অধ্যাপক এম এ বার্ণিক মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

কালীগঞ্জে টেলিভিশন সাংবাদিক পনির খন্দকারের পিতার ইন্তেকাল (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)

সংবাদদাতা / ১৩৮ বার ভিউ
সময়ঃ শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

মোঃ আলমগীর মোল্লা

গাজীপুরের কালীগঞ্জ প্রেসক্লাবের সদস্য রাজধানী টিভির টংঙ্গী, কালীগঞ্জ ও কাপাসিয়া উপজেলা প্রতিনিধি মো. পনির খন্দকারের পিতা মোহাম্মদ হোসেন খন্দকার (৮৭) শুক্রবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার সকালে স্থাণীয় ভাদার্তী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাপণ করা হয়।


পৌর বিএনপির সদস্য সচিব মো. ইব্রাহিম প্রধানের সঞ্চালনায় মরহুম মোহাম্মদ হোসেনের খন্দকারের জানাজার নামাজে মরহুমের ভাই জাকির হোসেন খন্দকার, বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের কালীগঞ্জ পৌরসভার সভাপতি মো. রেজাউল করিম, পৌরসভার ৩ নং ওয়ার্ড সভাপতি মো. শহিদুল্লাহ্ মাষ্টার, গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. খাইরুল আহসান (মিন্টু), মরহুমের একমাত্র ছেলে সাংবাদিক মো. পনির খন্দকার, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম মরহুমের স্মৃতি চারন করেন।
এসময় জানাজায় গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশরাফ নেওয়াজ চৌধুরী (শাওন), সদস্য সচিব সাইফুল ইসলাম (সুমন), জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াসিন মোল্লা, কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সাবেক ভিপি নায়েবুর রহমান (মাসুদ), পৌর যুবদলের সদস্য সচিব ইমরুল (কায়েস), পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শওকত আকবর, সদস্য সচিব রাশেদুল ইসলাম (রিপন), উপজেলা জাসাস এর আহ্বায়ক নুরুল ইসলাম, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান দুখু, যুগ্ম আহ্বায়ক বাদল ফকির, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ শত শত মুসুল্লী সাধারণ উপস্থিত ছিলেন।
মরহুম মোহাম্মদ হোসেন খন্দকারের মৃত্যুতে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন, জাসাস গাজীপুর জেলা কমিটি, কালীগঞ্জ প্রেসক্লাব, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটি, কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ প্রেসক্লাব উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]