শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

শিরোনাম
ক্রীড়াঙ্গনে কাজের প্রস্তাব ফেনীর সেই শিক্ষিকাকে। প্রধানমন্ত্রীর নির্দেশে খোঁজ নিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ঈদের জামাতে হাজারো মুসল্লির সঙ্গে নামাজ আদায় করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বাউনিয়াবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা, পুনর্বাসনের আশ্বাস দিলেন আমিনুল হক মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত মাগুরায় ট্রাক ড্রাইভারের হত্যার ঘটনায় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত মাগুরায় ব্যাংক লুটেরা এস আলমের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশঅনুষ্ঠিত

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী

সংবাদদাতা / ৪১ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

মুহা. ফখরুদ্দীন ইমন,

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

২৫৯, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) সংসদীয় আসনে ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। এ সময় তিনি কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহানের নিকট আনুষ্ঠানিকভাবে ফলাফল কপি হস্তান্তর করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান ও সেক্রেটারি মু. বেলাল হোসাইন।

এর আগে গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডা. তাহের দাড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩৩ হাজার ৩০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি মো. কামরুল হুদা পেয়েছেন ৭৬ হাজার ৬৩৮ ভোট। এ আসনে অন্যান্য প্রতিদ্বন্দ্বী হিসেবে ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মো. মহিউদ্দিন শহিদ পেয়েছেন ২ হাজার ৭৬৬ ভোট, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. মাইন উদ্দিন পেয়েছেন ৭০৪ ভোট, বাংলাদেশ কংগ্রেস ডাব প্রতীকের প্রার্থী আ. ফ. ম আব্দুর রহিম পেয়েছেন ১৯৪ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী ছড়ি প্রতীকের প্রার্থী মোহাম্মদ ইউসুফ পেয়েছেন ১৮৬ ভোট, গণফ্রন্ট মনোনীত মাছ প্রতীকের প্রার্থী মো. আলমগীর পেয়েছেন ৯৮ ভোট।

আসনটিতে নানা অনিয়মের অভিযোগে তিনটি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। এসব কেন্দ্রে ভোটের সংখ্যা ১২ হাজারের অধিক। তবে, দাঁড়িপাল্লার প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের ভোটের সংখ্যা বেশি হওয়ায় জেলা রিটার্নিং কর্মকর্তা তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

এ বিষয়ে ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, মহান আল্লাহ তা’আলার অশেষ মেহেরবানীতে এবং জনগণের প্রত্যক্ষ ভোটে আমি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছি। আমি চৌদ্দগ্রামবাসীর কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইনসাফের সমাজ বিনির্মাণে ও আধুনিক ও উন্নত চৌদ্দগ্রাম গঠনে জনগণকে সাথে নিয়ে আমি কাজ করব। সমাজের প্রতিটি ক্ষেত্রে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা হবে। সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত চৌদ্দগ্রাম গড়তে আমি সকলের সহযোগিতা চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]