মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

কুমিল্লা-৯ আসনে ধানের শীষ প্রতীক পেলেন আবুল কালাম 

সংবাদদাতা / ৭৪ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

এম.এ মান্নান লাকসাম-মনোহরগঞ্জ(কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালাম ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসানের কাছ থেকে তিনি প্রতীক সংগ্রহ করেন।
প্রতিক্রিয়ায় আবুল কালাম বলেন, “দল আমার ওপর যে আস্থা রেখেছে, তা রক্ষায় আমি সর্বোচ্চ চেষ্টা করব।ধানের শীষ প্রতীক পেয়ে আমি গর্বিত ও কৃতজ্ঞ।জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আমি নির্বাচন করতে চাই।”জনগণ অত্যন্ত আগ্রহ নিয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। ইনশাআল্লাহ, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি বিজয়ী হব।”তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করার আহ্বান জানান।
এদিকে প্রতীক ঘোষণার খবরে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলাজুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। অনেক স্থানে মিছিল, সভা ও গণসংযোগ কার্যক্রম জোরদার করার প্রস্তুতি শুরু হয়েছে।এ সময় মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী, সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলন, পৌরসভা বিএনপির সভাপতি মজির আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,সাংগঠনিক মোশাররফ হোসেন মশু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক ও  দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এম.এ মান্নান

লাকসাম মনোহরগঞ্জ

কুমিল্লা।

০১৭১৬০৫০৭০২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]