মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

কুরআনী মূল্যবোধে সমাজ গঠনের আহ্বান মাগুরা-১ আসনের জামায়াত প্রার্থী আব্দুল মতিনের

সংবাদদাতা / ১৭৫ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ,মাগুরাঃ

মাগুরায় জামায়াতে ইসলামীর মনোনীত মাগুরা -১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল মতিন তাঁর নিজস্ব নির্বাচনী এলাকার বিভিন্ন সভা-সমাবেশে কুরআনী মূল্যবোধে সমাজ গঠনের আহবান জানিয়েছেন।

৬ ও ৭ নভেম্বর ২০২৫ (বৃহস্পতি ও শুক্রবার) আদর্শিক দৃঢ়তা, নৈতিক মূল্যবোধ ও শান্তিপূর্ণ গণঅংশগ্রহণের প্রতিশ্রুতি নিয়ে মাগুরা -১ আসনের বিভিন্ন ইউনিয়নে পথসভা, দোয়া মাহফিল,গণসংযোগ ও বিভিন্ন প্রকারের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে আয়োজিত এই সভায় কুরআন-সুন্নাহভিত্তিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্যে যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ও জামায়াতের সাবেক জেলা আমীর আলহাজ্ব আব্দুল মতিন আরো বলেন: “সমাজে সত্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠায় ইসলামী শিক্ষা জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন প্রয়োজন।”


তিনি কুরআন-হাদিসের উদ্ধৃতি দিয়ে নৈতিকতা, ন্যায়পরায়ণতা ও দায়িত্বশীলতার ওপর আলোকপাত করেন। নৈতিক নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরাসভায় প্রধান বক্তা ও মাগুরা জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর সহ অধ্যাপক মাওলানা সাঈদ আহমদ বাচ্চু বলেন: “দেশের মানুষের মাঝে ধর্মীয় মূল্যবোধের গভীর স্থান রয়েছে। তাই সমাজ সংস্কার ও উত্তরণের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।”
তিনি শিক্ষিত যুবসমাজ, পরিবার ও সামাজিক নেতৃত্বের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য মোঃ সাইফুল্লাহ, জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, শ্রীপুর উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, নায়েবে আমীর কাজী আব্দুল আউয়াল সবুর, সেক্রেটারী মোল্লা মিজানুর রহমান, মাগুরা সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আব্দুর রাজ্জাক জাফরীসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

মোঃ সাইফুল্লাহ , মাগুরা।
তাং ০৭/১১/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]