মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

খানপুর ফুটবল প্রিমিয়ার লীগ ফাইনালে পুরস্কার বিতরণ করেন নাঃগঞ্জ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীব

সংবাদদাতা / ২০৯ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিনিধিঃ

শহরের খানপুর চিলড্রেন পার্কে অনুষ্ঠিত গতকাল প্রথম প্রহরে খানপুর ফুটবল প্রিমিয়ার লীগ (সিজন ৭) ২০২৫ এর ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে চ্যাম্পিয়ন টিমের হাতে ট্রফি তুলে দেন বিএনপি কেন্দ্রীয় কমিটির গণঅভ্যুত্থানঃ২০২৪ ডক্যুমেন্টেশন উপ-কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটি প্রতিষ্ঠাতা সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীব।

নারায়ণগঞ্জ মহানগর ১২নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম বাবুর সভাপতিত্বে ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল -কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারন সম্পাদক ও জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাবেক সভাপতি এস. আলম ইসরাৎ, জেলা জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের আহবায়ক মনোয়ার খান রাজীব, মহানগর সাইবার ইউজার দলের আহবায়ক গোলাম মোর্শেদ সজল, যুগ্ন-আহবায়ক সাজ্জাদ হোসেন মন্ডল, ১২ নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ সাইদুর রহমান টিটু, দুলাল হোসেন, মমতাজ উদ্দিন, শাহজালাল সহ স্থানীয় বিএনপি, ১১নং ওয়ার্ড সাইবার ইউজার দলের অন্যান্য নেতৃবৃন্দ। শতশত ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে মধ্যরাতের নীরবতাকে ছাপিয়ে এই সময় পুরো এলাকা উৎসব মুখর পরিবেশে পরিণত হয়।

উক্ত খেলার আয়োজনে ছিলেন ‘ডেঞ্জারাস বয়েস’ নামক স্থানীয় একঝাঁক ক্রীড়ানুরাগী তরুণ এবং সার্বিক সহযোগিতায় ছিলেন হৃদয় তালুকদার ও নয়ন খান। ফাইনাল ম্যাচ পূর্বক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ তানভীর আজিজ হৃদয়।

চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেওয়ার আগে প্রধান অতিথি এস. আলম রাজীব সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময়ে তরুণদের ইচ্ছা করেই মাদকের দিকে ঠেলে দেওয়া হয়েছিল, যেন তারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি না পায়, কিন্তু আলহামদুলিল্লাহ, এখন নারায়ণগঞ্জ সহ সারাদেশব্যাপী তরুণরা আবার খেলাধুলায় ফিরেছে, এটি সমাজের জন্য দারুণ ইতিবাচক পরিবর্তন।

তিনি সকল তরুণকে খেলাধুলায় যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, খেলাধুলা শরীর ও মনকে সক্রিয়, সজীব আর সঠিক পথে রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]