শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

শিরোনাম
আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম Macca Defence Pact: A Severe Setback to India’s Strategic Calculations* *— Professor MA Barnik *মক্কা প্রতিরক্ষা চুক্তি : ভারতের স্ট্র্যাটেজিক হিসাব-নিকাশে বড় ধরনের ধাক্কা— অধ্যাপক এম এ বার্ণিক মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

খুবির ফরেস্ট্রি ক্লাবের নতুন কমিটি

সংবাদদাতা / ১১২ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ক্লাবের (ফউটেক) নতুন কমিটি ঘোষণা এবং বন্যপ্রাণী দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত সমস্যা-সমাধান ও সচেতনতা বিষয়ক ‘থ্রি মিনিট প্রেজেন্টেশন’ প্রতিযোগিতার সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়েছে। ক্লাবটির ২০২৫-২৬ এর নবগঠিত কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফউটে ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো: ইনসান আলী এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন একই বর্ষের শিক্ষার্থী মো:ফারদিন আহমেদ দিপন।

সোমবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের ২২৫৩ নম্বর কক্ষে ক্লাবটির দায়িত্ব হস্তান্তর ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যদরা হলেন সহ-সভাপতি ইশমাম আফরোজ ও এস কে মামুন হাসান প্রান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রাজু, সাংগঠনিক সম্পাদক হৃদয় দেবনাথ , দপ্তর সম্পাদক মোকাররম হোসাইন , ব্যবস্থাপনা সম্পাদক মো:আসিফ মাহমুদ, মহিলা বিষয়ক সম্পাদক তামান্না ইয়াসমিন জুই , তথ্য প্রযুক্তি ও ফটোগ্রাফী সম্পাদক সুদীপ্ত ঘোষ।

এছাড়াও ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মো: মাহফুজুর রহমান রাহাদ,সহকারী ক্রীড়া সম্পাদক মো আবুল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অর্ক কুন্ডু, সহকারী সাংস্কৃতিক সম্পাদক পলক বিশ্বাস।

এর আগে বিশ্ব বন্যপ্রাণী দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত সমস্যা-সমাধান ও সচেতনতা বিষয়ক ‘থ্রি মিনিট প্রেজেন্টেশন’ প্রতিযোগিতার সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। এতে ১ম স্থান অধিকার করে ৩য় বর্ষের শিক্ষার্থী সেঁজুতি বোস, রানার-আপ মাস্টার্স ১ম বর্ষের শিক্ষার্থী অর্ণব খাঁ, ২য় রানার-আপ ৩য় বর্ষের শিক্ষার্থী মো. মোকাররম হোসেন।

পরে নতুন কমিটি ঘোষণা ও পুরাতন কমিটির সদস্যদের ক্রেস্ট প্রদান ও বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও বিশ্ব বন দিবস ২০২৪ এ আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে ফউটে ডিসিপ্লিনের অধ্যাপক ড. এস এম ফিরোজ, অধ্যাপক ড. মো. ওয়াসিউল ইসলাম, অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, সহযোগী অধ্যাপক এস,এম রুবাইয়ত আব্দুল্লাহ ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]