মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

খেলাধুলায় প্রতিভা অন্বেষণে বিএনপির ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালুর পরিকল্পনা : আমিনুল হক

সংবাদদাতা / ১৮৩ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও গোলরক্ষক, বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, আশির দশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ‘নতুন কুঁড়ি’ কর্মসূচি যেমন সাংস্কৃতিক অঙ্গনে অসংখ্য প্রতিভার জন্ম দিয়েছিল, তেমনি বিএনপি ক্ষমতায় গেলে খেলাধুলায় প্রতিভা অন্বেষণ ও বিকাশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নামে একটি নতুন কর্মসূচি চালু করা হবে।

তিনি বলেন, দেশব্যাপী এই কর্মসূচির মাধ্যমে খেলাধুলার প্রতি আগ্রহী তরুণদের খুঁজে বের করে তাদের প্রতিভা বিকাশে দল ও রাষ্ট্রীয় পর্যায়ে সবধরনের সহযোগিতা প্রদান করা হবে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নের মধ্য দিয়ে রাষ্ট্রীয় কাঠামোয় আমরা একটি গুণগত পরিবর্তনের সূচনা করতে চাই।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর পল্লবী এমডিসি মডেল স্কুল প্রাঙ্গনে পল্লবী ও রূপনগর থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত ‘জিয়া অনূর্ধ্ব-১৪ ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট ২০২৫’–এর ট্রফি ও জার্সি উন্মোচন এবং লটারী ড্র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক আরও বলেন, আমরা দেশের প্রতিটি স্কুলের চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলাকে বাধ্যতামূলক করতে চাই। পাঠ্যসূচির সঙ্গে খেলাধুলাকে একীভূত করে একটি মাদকমুক্ত, শারীরিকভাবে সক্ষম ও মানসিকভাবে দৃঢ় জাতি গঠনের লক্ষ্যেই বিএনপি কাজ করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, নির্বাহী সদস্য মো. জাহেদ পারভেজ চৌধুরী, জাতীয় দলের সাবেক ফুটবলার মো. আলমাস, বিশিষ্ট ক্রীড়ানুরাগী মো. মঈনুল হক, পল্লবী থানা বিএনপির আহ্বায়ক মো. কামাল হোসাইন খান, যুগ্ম আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, রূপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হক, যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ রাজুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

মো. জাকির হোসেন
তারিখ: শুক্রবার, ১৭ অক্টোবর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]