মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

খেলাধুলা হচ্ছে নির্মল আনন্দ ও বিনোদনের মাধ্যম-ছাত্রনেতা নাসিম মোড়ল

সংবাদদাতা / ১৪২ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

ফজলে মমিন,শ্রীপুর(গাজীপুর)­

ফ্যাসিস সরকার জিয়ার ইতিহাসকে বিকৃত করে দিয়েছিল, জিয়াউর রহমান হল একটি ইতিহাসের নাম একটি আদর্শের নাম।শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ৯ টার দিকে শ্রীপুর পৌরসভার লোহাগাছ গ্রামের ফালু মার্কেট সংলগ্ন শহীদ জিয়া স্মৃতি স্বরণে ব্যাডমিন্টার টুর্নামেন্ট ফাইনাল ২০২৫ খেলা উদ্বোধন অনুষ্ঠানে ৩ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুবেল সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সমাজসেবক নাসিম মোড়ল।

প্রধান অতিথির বক্তব্যে নাসিম মোড়ল বলেন, খেলাধুলা হচ্ছে নির্মল আনন্দ ও বিনোদনের মাধ্যম। তাই শ্রীপুরে ক্রীড়ার উন্নয়নে কাজ করার চেষ্টা করছি।বর্তমান প্রজন্মের সন্তানরা একটা ঘরের অভ্যন্তরে নানা ইলেকট্রনিক ডিভাইসে আসক্ত থাকে। এদেরকে ঘর থেকে বের করে আনতে হবে।ক্রীড়াঙ্গণের সাথে তাদের সম্পৃক্ততা বাড়াতে হবে। এতে করে সমাজে কিশোর অপরাধও হ্রাস পাবে।দীর্ঘদিন ধরে আমি শ্রীপুরে ক্রীড়াঙ্গনের পাশে রয়েছি। আগামীতেও শ্রীপুরের ক্রীড়ামুদিদের গঠনমূলক প্রতিটি কাজে আমি পাশে থাকব।

তিনি আরো বলেন, ১৯৭১ সালে যখন বঙ্গবন্ধু পাকিস্তানের চলে যায় তখন নেতৃত্ব শূন্য হয়ে যায়। এরপর নেতৃত্ব দিয়েছিলেন শহীদ জিয়া। এ স্বাধীন বাংলাদেশে ২৬ শে মার্চ প্রথম ঘোষণা দিয়েছিলেন শহীদ জিয়া। এরপর যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশে বাকশাল কায়েম করেছিল এবং বারবার তারা অবৈধভাবে ক্ষমতা দখল করে।আমাদের শহীদ জিয়ার আদর্শের গড়া যে দল সেই দলের নেত্রী গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া কি পরিমান কষ্ট সহ্য করেছেন। তিনি জেল খেটেছেন, একটি সন্তান হারিয়েছেন,আরেকটি সন্তানকে সতেরো বছর দেখতে পারেন নাই।

তিনি বলেন, আপনারা দেখেছেন আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এই গণতন্ত্রের হয়ে দেশ ছাড়েন নাই। আর আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে। খেলাধুলা হারিয়ে গিয়েছিল ১৭ বছর। আর ১৭ বছর সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করেছিল। তারা কিশোর গ্যাং সৃষ্টি করেছিল। আমরা ছয় মাসে কিশোর গ্যাং নির্মূল করেছি। ইনশাল্লাহ আর কখনো কিশোর গ্যাং নামে শব্দ আর তৈরি হবে না বাংলাদেশে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]