শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত যুবদল নেতা ফয়েজ মোল্লার, ঢামেকে খোঁজ নিলেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন এমপি বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik

গণহত্যা ও গণতন্ত্র ধ্বংস:জড়িতদের বিচারের দাবিতে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সংবাদদাতা / ২৪৫ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

আলো ডেক্সঃ

গণতন্ত্র ধ্বংস এবং দেশের বিভিন্ন স্থানে রাষ্ট্রীয় বাহিনীর মাধ্যমে সংগঠিত গণহত্যার অভিযোগে স্বৈরাচার শেখ হাসিনা ও তার সহযোগীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল।

আজ (২০ জুন ২০২৫)বিকেলে মিরপুরের বাঙলা কলেজ হয়ে পৌশিকার মোড়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান ও সাধারণ সম্পাদক আকরাম আহমেদ । এতে অংশ নেন থানা ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক ছাত্রদলের নেতাকর্মী।

বিক্ষোভে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি বলেন, শেখ হাসিনার সরকার একটি অবৈধ, ফ্যাসিস্ট ও জনগণবিরোধী সরকার। তারা শুধু গণতন্ত্রই নয়, মানুষের জীবনের অধিকারও ধ্বংস করে দিয়েছে। গুম, খুন, মিথ্যা মামলা ও পুলিশি নির্যাতনের মাধ্যমে দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল।

তিনি আরও বলেন, গণতন্ত্র ও জুলাই গণহত্যার সাথে সরাসরি শেখ হাসিনা ও তার দোসররা জড়িত তাই অবিলম্বে তাদের গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে।

এ সময় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের অবিলম্বে গ্রেফতার করে আন্তর্জাতিক মানদণ্ডে বিচার করতে হবে,তা না হলে এই আন্দোলনকে আরও বেগবান করা হবে।

এছাড়াও তিনি আরো বলেন – সামাজিক যোগাযোগ মাধ্যমে বটবাহিনী ছাত্রদলের নামের প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এদের বিরুদ্ধে ছাত্রদলের নেতাকর্মীদের সোচ্চার হওয়ার আহ্বানও জানান

ছাত্রদলের এই বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও বক্তব্য রাখেন।

বিক্ষোভ মিছিলটিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ সভাপতি সারোয়ার আলম পিয়াস, মোঃ কাউসার খান, যুগ্ম সম্পাদক শাহরিয়ার মাহমুদ রাফি, দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক মোঃ কাজী কাওসার।এছাড়াও আরো উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আসাদুজ্জামান আসাদ, ওমর নাহিম,আঁকিল আহমেদ অনিক, আশিকসহ ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]