শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম
নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত *India Should Neither Be Ignored Nor Relied Upon* *— Professor M. A. Barnik ভারতকে উপেক্ষা নয়, নির্ভরতাও নয় — অধ্যাপক এম এ বার্ণিক মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত A New Political Drama Unfolds Amid the BNP’s Efforts to Build National Unity* *— Professor M. A. Barnik বিএনপির জাতীয় ঐক্য প্রচেষ্টার মধ্যেই ক্ষমতার রাজনীতিতে নতুন নাটকের মঞ্চ* *— অধ্যাপক এম এ বার্ণিক Al Jazeera Documentary: Greater Israel — The Convergence of Christian Zionism and U.S.* *— Professor M. A. Barnik আল-জাজিরার প্রামাণ্যচিত্র : গ্রেটার ইসরায়েল—খ্রিস্টান জায়নবাদ ও মার্কিন নীতির মিশ্রণ* *— অধ্যাপক এম. এ. বার্ণিক রূপনগর থানা যুবদল নেতার মায়ের মৃত্যুতে বিএনপির শোক

গাজায় উপর্যুপরি বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে জানিয়েছে বাংলাদেশ হোমিওপ্যাথিক ঐক্য জোট

সংবাদদাতা / ২৭২ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

ডেস্কঃ রিপোর্ট

ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার ইসরাইলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হোমিওপ্যাথিক ঐক্য জোট।
বাংলাদেশ হোমিওপ্যাথিক ঐক্য জোটের আহবায়ক ডাঃ শাহজালাল আহম্মেদ ও সদস্য সচিব ডাঃ আল হাসান মোবারক স্বাক্ষরিত প্রেস বিবৃতিতে বলেন। দখলদার ইসরাইলি বাহিনী ১৯৪৮ সাল থেকেই ফিলিস্তিনের মুসলমানদের ঘর-বাড়ি ও ভূমি জবর দখল করে তাদের উৎখাত করে দখলদারিত্ব চালিয়ে আসছে। দীর্ঘ ৭৫ বছর যাবত ইসরাইলিরা ফিলিস্তিনে বর্বর গণহত্যা ও সন্ত্রাস চালাচ্ছে।
এবং তারা লক্ষ লক্ষ মানুষকে বাস্তুচ্যূত করেছে।
তিনি আরও অনেক বর্বর ইসরাইলিদের হাত থেকে হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, আশ্রয় কেন্দ্র কোনো কিছুই রেহাই পায়নি।
আমরা ফিলিস্তিনের নির্যাতিত-নিপীড়িত মুসলমানদের ওপর অবৈধ ইসরাইলি বাহিনীর এসব আগ্রাসী হামলার নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের জানা নেই।
বাংলাদেশ হোমিওপ্যাথিক ঐক্য জোটে
মানবতার দুশমন ইসরাইলি বাহিনীর এইসব বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
পাশাপশি ফিলিস্তিনে দখলদার ইসরাইলি বাহিনীর বিমান হামলা ও চিকিৎসক দলকে গাড়ী থেকে নামিয়ে গুলিকরে হত্যা ঘটনায় নিহত সকলকে আল্লাহতাআলা শাহাদাত কবুল করুন। আহতদের দ্রুত সুস্থতার জন্য আমরা মহান আল্লাহর কাছে দোয়া করছি।
সেই সাথে আমরা নিহতদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও আহতদের প্রতি এবং ফিলিস্তিনি সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]