মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের বিজয়ে সুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টেক হোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টেক হোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় জামায়াতের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত Without Classrooms, Education Remains Incomplete* *—-Professor M A Barnik শ্রেণিকক্ষের দরজা বন্ধ করে দিয়ে প্রকৃত মানুষ তৈরি অসম্ভব* *—–অধ্যাপক এম এ বার্ণিক* A Voice of Principle in Parliament Barrister Nowshad Zamir—Professor M. A. Barnik ব্যারিস্টার নওশাদ জমিরের এক নতুন রাজনৈতিক বার্তা –অধ্যাপক এম এ বার্ণিক*

গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাস

সংবাদদাতা / ৭৭ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

আলো ডিজিটাল নিউজ

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। ২৫ মার্চ ২০২৪ ইং  সোমবার এ প্রস্তাব পাস হয়। এর আগের অবস্থান সরে আজকের প্রস্তাবে ভেটো দেওয়া থেকে বিরত ছিল ইউএসএ।

৫ মাসের বেশি সময়  গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে এই প্রথম নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস হলো।
যুদ্ধবিরতির পাশাপাশি অবিলম্বে ও নিঃশর্তে হামাসের হাতে জিম্মি ব্যক্তিদের মুক্তি দেওয়ারও
আহ্বান জানানো
হয় এ প্রস্তাবে।

গাজার শাসকগোষ্ঠী হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালানোর পর সেদিনই পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। গাজায় তাদের হামলায় ৩২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাসের চেষ্টা আগেও কয়েক দফায় হয়েছিল, প্রথম দিকে যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা প্রয়োগের কারণে সেগুলো আটকে যায়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব তোলা হয়েছিল। তবে সেই প্রস্তাবে ইসরায়েলের পক্ষে যায় উল্লেখ করে তাতে ভেটো দেয় রাশিয়া এবং  চীন।
এই প্রথম জাতিসংঘের সর্বোচ্চ পর্ষদ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির আহ্বান–সংবলিত প্রস্তাব পাস হয় এবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]